...
...
Next Story

কুসুমকে ১৫ দিন সময় দিল ইন্দ্রানী, আদেশ মানবে সে? ছেড়ে দেবে স্বামীকে?

স্বামীর মন রাখার জন্য অনিচ্ছা সত্ত্বেও কুসুম আর বড় ছেলে আয়ুষকে বাড়ি ফিরিয়ে এনেছে ইন্দ্রানী। বড় ছেলে বৌমাকে বরণ করে নিয়েছে রাজ। কিন্তু কিছুতেই কুসুমকে বৌমা বলে মানতে নারাজ ইন্দ্রানী। যে বড় ছেলেকে নিয়ে এত স্বপ্ন দেখেছিল সে, সেই আয়ুষ কিনা এখন বাড়ির ড্রাইভার!

Published on: Aug 4, 2026, 16:30:49 IST
Advertisement

স্বামীর মন রাখার জন্য অনিচ্ছা সত্ত্বেও কুসুম আর বড় ছেলে আয়ুষকে বাড়ি ফিরিয়ে এনেছে ইন্দ্রানী। বড় ছেলে বৌমাকে বরণ করে নিয়েছে রাজ। কিন্তু কিছুতেই কুসুমকে বৌমা বলে মানতে নারাজ ইন্দ্রানী। যে বড় ছেলেকে নিয়ে এত স্বপ্ন দেখেছিল সে, সেই আয়ুষ কিনা এখন বাড়ির ড্রাইভার! এ কথা ভেবেই চোখে জল চলে আসছে ইন্দ্রানীর।

কুসুমকে ১৫ দিন সময় দিল ইন্দ্রানী
কুসুমকে ১৫ দিন সময় দিল ইন্দ্রানী

কিন্তু ছেলেকে কিছু না বলতে পারলেও সমস্ত রাগ গিয়ে পড়ছে কুসুমের উপর। ইন্দ্রানী কুসুমকে কিছুতেই সহ্য করতে পারছে না। বড় বউ বলে মেনে নেওয়া তো দূরের কথা। তাই এবার কুসুমকে আয়ুষের জীবন থেকে সরে যাওয়ার জন্য ১৫ দিন সময় দিল ইন্দ্রানী। নতুন প্রমো অন্তত বলছে সে কথাই।

তাহলে কি যে ইন্দ্রানীর একটা কথাও কুসুম কখনও অবহেলা করতে না সেই ইন্দ্রানী এই কথাও কি রাখবে কুসুম? শুধুমাত্র নিজের কথা রাখার জন্য ভালোবাসাকে বিসর্জন দেবে কুসুম? আগামী দিনে কি হবে আয়ুষ আর কুসুমের জীবনের ভবিষ্যৎ? কুসুম ধারাবাহিকের এই টানটান তিনদিন দেখার জন্য আগামী ৭ থেকে ৯ অগস্ট চোখ রাখতে হবে জি বাংলায় শুধুমাত্র সন্ধ্যে ছটায়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks