...
...
Next Story

স্বামীর থেকে দূরত্ব বাড়ল কুসুম, এবার কি বিচ্ছেদের পথে হাঁটবে তারা?

কুসুম ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী কুসুম ইচ্ছাকৃতভাবে তার স্বামী আয়ুষের চোখে ছোট হওয়ার চেষ্টা করছে। স্বামীর প্রতি আনুগত্য এবং ভালোবাসা থাকা সত্ত্বেও শুধুমাত্র ইন্দ্রানী অর্থাৎ কুসুমের দেবী মায়ের কথা রাখতে সে এই কাজ করছে।

Published on: Aug 31, 2026, 17:40:39 IST
Advertisement

‘কুসুম’ ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী কুসুম ইচ্ছাকৃতভাবে তার স্বামী আয়ুষের চোখে ছোট হওয়ার চেষ্টা করছে। স্বামীর প্রতি আনুগত্য এবং ভালোবাসা থাকা সত্ত্বেও শুধুমাত্র ইন্দ্রানী অর্থাৎ কুসুমের দেবী মায়ের কথা রাখতে সে এই কাজ করছে। কিন্তু কুসুমের মনের কথা বিন্দুমাত্র জানতে পারেনা আয়ুষ ফলে সে ধীরে ধীরে কুসুমকে নিজের জীবন থেকে সরিয়ে দিতে শুরু করে।

স্বামীর থেকে দূরত্ব বাড়ল কুসুম
স্বামীর থেকে দূরত্ব বাড়ল কুসুম

‘কুসুম’ ধারাবাহিকের নতুন প্রোমোয় দেখতে পাওয়া যাচ্ছে কুসুম আয়ুষের জন্য টিফিন রান্না করে তাকে দিচ্ছে কিন্তু টিফিন দেখেই রেগে যায় আয়ুষ। সে ওয়াচম্যানকে ডেকে সেই খাবার তাকে দিয়ে দেয়। খুব স্বাভাবিকভাবেই মন খারাপ হয়ে যায় কুসুমের। কিন্তু সে মুখে কিছু বলতে পারে না।

‘কুসুম’ ধারাবাহিকের এই দুর্দান্ত পর্ব দেখার জন্য চোখ রাখতে হবে ৩১ আগস্ট সন্ধ্যে ছটায়। ধারাবাহিকের এই পর্ব দেখে মোটেই সন্তুষ্ট হননি দর্শক মহল। যেভাবে গল্প করছে তাদের ভীষণভাবে অসন্তুষ্ট সকলে। অনেকে ধারাবাহিক বন্ধ করার আর্জিও জানিয়েছেন কমেন্ট বক্সে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks