...
...
Next Story

চাকরি করে নতুনভাবে বাঁচার চেষ্টা, এবারেও কি ইন্দ্রানীর কাছে ধরা পড়বে কুসুম?

এই মুহূর্তে খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে কুসুম। ভালোবেসে সে বিয়ে করেছি, আয়ুষকে কিন্তু এই বিয়ের জন্য গোটা গাঙ্গুলী পরিবার থেকে বিতাড়িত হয়েছে সে। যদিও প্রতি পদক্ষেপে আয়ুষ কুসুমের পাশে রয়েছে। কিন্তু পরিবারের বাইরে এই যুদ্ধ যে ভীষণ কঠিন!

Published on: Jul 19, 2026, 18:03:17 IST
Advertisement

এই মুহূর্তে খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে কুসুম। ভালোবেসে সে বিয়ে করেছে আয়ুষকে, কিন্তু এই বিয়ের জন্য গোটা গাঙ্গুলী পরিবার থেকে বিতাড়িত হয়েছে সে। যদিও প্রতি পদক্ষেপে আয়ুষ কুসুমের পাশে রয়েছে। কিন্তু পরিবারের বাইরে এই যুদ্ধ যে ভীষণ কঠিন!

এবারেও কি ইন্দ্রানীর কাছে ধরা পড়বে কুসুম?
এবারেও কি ইন্দ্রানীর কাছে ধরা পড়বে কুসুম?

ধারাবাহিকের গল্প যেভাবে এগোচ্ছিল সেখানে দেখানো হয়েছিল, বড় ছেলের বিয়ের কথা জানতে পেরে ভীষণভাবে রেগে যায় ইন্দ্রানী। সে কিছুতেই মেনে নিতে পারে না এই মিথ্যে। সকলের কথার বিরুদ্ধে এগিয়ে এসে নিজের ছেলে এবং কুসুমকে বাড়ি থেকে বিতাড়িত করে দেয়।

আরও পড়ুন: শুরু হতে না হতেই শেষ! ‘বাবলি সুন্দরী’ থেকে বিদায় জানালেন এই অভিনেত্রী

বাড়ি থেকে বেরিয়ে একটি হোটেলে উঠেছিল কুসুম আর আয়ুষ কিন্তু সেখান থেকেও তাদের বেরিয়ে যেতে হয়। জীবনযুদ্ধে লড়াই করার জন্য একটি বাড়িতে রান্নার কাজ নেই কুসুম কিন্তু ভাগ্যের এমন পরিহাস যে সেখানেই অতিথি হয়ে আসে ইন্দ্রানী।

কুসুমের হাতের রান্না করা খাবার খেয়ে এতটাই খুশি হয় ইন্দ্রানী যে সে কুসুমকে ডেকে পাঠায়। যদিও রান্না কে করেছে সেটা একেবারেই জানত না ইন্দ্রানী। কুসুমের রান্না খেয়ে সে এতটাই খুশি হয় যে হাতের বালা কুসুমকে দিতে এগিয়ে যায় কিন্তু তখনই ইন্দ্রানী ছোট যা অর্থাৎ আয়ুষের কাকীমা এগিয়ে আসে।

আরও পড়ুন: অভিনেত্রী-সঞ্চালিকার পর এবার নতুন রূপে ধরা দেবেন সুদীপা, রথে জানালেন সুখবর

ইন্দ্রানী ছোট যা সন্দেহ করে যে যার হাতের রান্না খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছে ইন্দ্রানী সে আর কেউ নয় বরং কুসুম। সে কুসুমের মুখে থাকা মাক্স টেনে বের করে নিতে যায়, তাহলে কি এভাবেই আবার ইন্দ্রানীর কাছে ছোট হয়ে যাবে কুসুম? কুসুমকে এইভাবে অন্যের বাড়িতে রান্না করতে দেখে কি করবে ইন্দ্রানী?

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks