বাড়ির অমতে বিয়ে করার শাস্তি, এবার কি রাস্তায় এসে দাঁড়াতে হবে কুসুমকে?

কুসুম ধারাবাহিকে এখন গল্প যেভাবে এগোচ্ছে তাতে দর্শকদের নজর এখন প্রতিটি পর্বে রয়েছে। কিছুদিন আগেই কুসুমের বিয়ের কথা জানতে পেরে যায় আয়ুষের মা। ছেলের বিয়ের কথা জানতে পেরে তিনি যতটা দুঃখ পেয়েছেন তার থেকেও বেশি দুঃখ পেয়েছেন সকলে জেনেও তার থেকে এই কথা লুকিয়ে রেখেছে বলে।

Published on: Jul 12, 2026, 16:04:13 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

‘কুসুম’ ধারাবাহিকে এখন গল্প যেভাবে এগোচ্ছে তাতে দর্শকদের নজর এখন প্রতিটি পর্বে রয়েছে। কিছুদিন আগেই কুসুমের বিয়ের কথা জানতে পেরে যায় আয়ুষের মা। ছেলের বিয়ের কথা জানতে পেরে তিনি যতটা দুঃখ পেয়েছেন তার থেকেও বেশি দুঃখ পেয়েছেন সকলে জেনেও তার থেকে এই কথা লুকিয়ে রেখেছে বলে।

এবার কি রাস্তায় এসে দাঁড়াতে হবে কুসুমকে?
এবার কি রাস্তায় এসে দাঁড়াতে হবে কুসুমকে?

কুসুম-আয়ুষ বিবাহিত এই কথা জানার পরেই বড় ছেলেকে ত্যাজ্য পুত্র করে ইন্দ্রানী। শুধু তাই নয়, বাড়িতে রাখা যাবে না কোনও ছবি এমনকি আয়ুষের নাম উচ্চারণ করা যাবে না। খুব স্বাভাবিকভাবেই গোটা বাড়ি চিন্তায় পড়ে যায়।

আরও পড়ুন: মিটু আঘাতে জর্জরিত হয়ে মুখ ঢেকেছিলেন আলোকনাথ, অভিনেতার খোঁজ দিলেন ঘনিষ্ঠ বন্ধু

অন্যদিকে কুসুম তার স্বামীকে নিয়ে আসে একটি হোটেলে। আয়ুষ জানায়, যতদিন না একটি বাড়ির ব্যবস্থা হয়েছে ততদিন ফ্ল্যাটেই থাকতে হবে তাদের। কুসুম বলে তার কোন অসুবিধা নেই তার স্বামী যেখানে থাকবে সেখানেই সে থেকে যেতে পারবে।

এরপর যখন সেই হোটেলের ঘরে নিজের জামা কাপড় গুছিয়ে রাখছিল, কুসুম ঠিক তখনই দরজায় বেল বেজে ওঠে। কুসুম ভাবে দরজায় দাঁড়িয়ে আছে তার স্বামী এই কথা যেই না সে দরজা খুলে তখন সেখানে ঢুকে পড়ে হোটেল মালিক।

আরও পড়ুন: প্রতারণার অভিযোগ উঠল মৌসুমী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, কী নির্দেশ দিল আদালত?

হোটেলের মালিক বলে, উপর তলা থেকে অর্ডার দেওয়া হয়েছে যাতে তারা এই হোটেলে আর থাকতে না পারে। অবিলম্বে হোটেল ছেড়ে বেরিয়ে যেতে হবে তাদের। এই কথা শুনে কুসুমের মাথায় বাজ ভেঙে পড়ে। সে চিন্তা করতে থাকে এবার তারা কোথায় গিয়ে দাঁড়াবে। কার কাছে গিয়ে আশ্রয় নেবে?

কুসুম ধারাবাহিকের এই স্পেশাল এপিসোড দেখার জন্য চোখ রাখতে হবে আগামী দিন শুধু জি বাংলার পর্দায়। শ্বশুর বাড়ির সকলের মন জয় করতে পারবে কুসুম? মা এবং ছেলের মধ্যে তৈরি হওয়া দূরত্ব কতটা দূর করতে পারবে কুসুম? জানা যাবে ধারাবাহিকের আগামী পর্বে।