...
...
Next Story

‘সৌমিত্র চ্যাটার্জির প্রেমে পড়বে না, এমন মানুষ….', কিংবদন্তীর সাথে সম্পর্ক নিয়ে অকপট লাবণী সরকার

'তাঁর শিল্পনৈপুণ্যের প্রেমে পড়া অত্যন্ত স্বাভাবিক, কিন্তু…!’ সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে নাম জড়িয়ে প্রেমের গুঞ্জনে ক্ষুব্ধ লাবণী সরকার, দীর্ঘদিনের চর্চায় অকপট জবাব অভিনেত্রীর।

Published on: Nov 17, 2026, 13:30:25 IST
Advertisement

টলিপাড়ায় একসঙ্গে কাজ করতে গিয়ে সহকর্মীদের পারস্পরিক শ্রদ্ধা, স্নেহ কিংবা বন্ধুত্বকে রোমান্টিক সম্পর্কের তকমা দেওয়ার প্রবণতা নতুন নয়। বাংলা অভিনয় জগতের অন্যতম শক্তিশালী অভিনেত্রী লাবণী সরকার এবং কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়-এর সম্পর্ক নিয়েও দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন শোনা যেত। অনেকেই সৌমিত্র চট্টোপাধ্যায়কে লাবণীর ‘ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড’ বলে উল্লেখ করতেন, আবার একাংশ সেই ঘনিষ্ঠতাকে প্রেমের রং দেওয়ারও চেষ্টা করেছেন।

‘সৌমিত্র চ্যাটার্জির প্রেমে পড়বে না, এমন মানুষ….', কিংবদন্তীর সাথে সম্পর্ক নিয়ে অকপট লাবণী সরকার
‘সৌমিত্র চ্যাটার্জির প্রেমে পড়বে না, এমন মানুষ….', কিংবদন্তীর সাথে সম্পর্ক নিয়ে অকপট লাবণী সরকার

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দীর্ঘ কর্মজীবনের নানা অজানা অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে এই বিষয়েই মুখ খুললেন লাবণী সরকার। কোনো রাখঢাক না করেই কিংবদন্তি অভিনেতার সঙ্গে নিজের সম্পর্কের সমীকরণ স্পষ্ট করে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন তিনি।

প্রেমের গুঞ্জনে তীব্র ক্ষোভ লাবণীর:

তপন সিনহা, তরুণ মজুমদার, বুদ্ধদেব দাশগুপ্ত থেকে শুরু করে ঋতুপর্ণ ঘোষ— বাংলা সিনেমার দিকপাল পরিচালকদের পাশাপাশি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গেও বহু কাজ করেছেন লাবণী সরকার। সিনিয়র সাংবাদিক গৌতম ভট্টাচার্যের সঙ্গে এক পডকাস্টে র সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের জল্পনা নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী স্পষ্ট জানান, ‘সৌমিত্রবাবু একেবারেই আমার ফ্রেন্ড-ফিলোজাফার-গাইড নন, বরং খানিকটা রামাপ্রসাদ বণিক আমাকে বলতেন এটা করো, ওটা করো না। আমি শুনতাম না সেটা আলাদা কথা’।

কিংবদন্তি অভিনেতাকে তাঁর ‘প্রেমিক’ বা ওই ধরনের ব্যক্তিগত সম্পর্কের মানুষ হিসেবে দেখানোর বিষয়টি তিনি একেবারেই সমর্থন করেন না। নিছক পেশাদারিত্ব, শিল্পের প্রতি মুগ্ধতা ও শ্রদ্ধাকে যেভাবে বিকৃত করে সম্পর্কের রং দেওয়া হয়, তাতে রীতিমতো ক্ষুব্ধ তিনি।

‘তাঁর শিল্পীসত্তার প্রেমে পড়া স্বাভাবিক, ব্যক্তি সৌমিত্রের নয়’:

সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রতি নিজের মুগ্ধতা ও শ্রদ্ধার জায়গাটিও অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন লাবণী সরকার। তাঁর মতে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো একজন মহীরুহ ও অসামান্য শিল্পীর কাজের প্রতি মুগ্ধ হওয়া বা তাঁর শিল্পীসত্তার প্রেমে পড়া যেকোনো অভিনেতার পক্ষেই অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। অভিনেত্রীর কথায়, ‘সৌমিত্র-লাবণী কোনও জুটি নয়, তপণ থিয়েটারে যে নাটকটা হত, সেই নাটকে (দর্পণের সন্ধানে) আমি মেইন রোল করতাম, সৌমিত্র চ্য়াটার্জি মেইন রোল করতেন’।

অভিনেতার শিল্পবোধ ও গুরু-শিষ্য বা সহকর্মীর শ্রদ্ধার সম্পর্ককে যাঁরা ব্যক্তিগত প্রেমের গল্পে পরিণত করেন, তাঁদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। ছেলেরাও সৌমিত্রর প্রেমে পড়ত, সঞ্চালকের এই কথা শুনে লাবণী বলেন, ‘সৌমিত্র চ্যাটার্জির প্রেমে পড়বে না, এমন মানুষ খুঁজে পাওয়া তাঁর সঙ্গে যাঁরা কাজ করেছে সম্ভবপর নয়। একজন শিল্পীর শিল্প নৈপুণ্য় যখন পাহাড় প্রমাণ হয়ে যায়, তাঁর শিল্প নৈপুণ্যের প্রেমে পড়াটা পৃথিবীর অত্যন্ত স্বাভাবিক একটা ঘটনা'।

দীর্ঘদিনের এই চর্চায় ইতি টেনে লাবণী বুঝিয়ে দিলেন, তাঁদের সম্পর্কের ভিত্তি ছিল কেবলই অভিনয়, শিল্পের প্রতি ভালোবাসা এবং গভীর শ্রদ্ধা— এর বাইরে অন্য কোনো সমীকরণের জায়গা সেখানে ছিল না।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks