...
...
Next Story

Lagnajita Chakraborty: 'এরপর যদি মরেও যাই দুঃখ নেই...', অবশেষে কোন স্বপ্ন পূরণ হল লগ্নজিতার?

Lagnajita Chakraborty: বসন্ত এসে গেছে, এই গানটার কথা মনে পড়লেই যার কথা সবার আগে মনে পড়ে তিনি হলেন লগ্নজিতা চক্রবর্তী। ভীষণ সুন্দর গানের গলা, তার থেকেও সুন্দর এই মানুষটি। খুব সম্প্রতি মুক্তি পেয়েছে আজও অর্ধাঙ্গিনী ছবি দ্বিতীয় গান, যে গানটি গেয়েছেন লগ্নজিতা।

Published on: Jun 29, 2026, 21:38:41 IST
Advertisement

Lagnajita Chakraborty: বসন্ত এসে গেছে, এই গানটার কথা মনে পড়লেই যার কথা সবার আগে মনে পড়ে তিনি হলেন লগ্নজিতা চক্রবর্তী। ভীষণ সুন্দর গানের গলা, তার থেকেও সুন্দর এই মানুষটি। খুব সম্প্রতি মুক্তি পেয়েছে ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবির দ্বিতীয় গান, যে গানটি গেয়েছেন লগ্নজিতা।

অবশেষে কোন স্বপ্ন পূরণ হল লগ্নজিতার?
অবশেষে কোন স্বপ্ন পূরণ হল লগ্নজিতার?

‘চোখে আলো না লাগে’, এই গানটি ‘অর্ধাঙ্গিনী’ ছবিতেও ছিল তবে সেটি অনুপমের গলায় গাওয়া গান ছিল। ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবিতে এই একই গান গেয়েছেন লগ্নজিতা। গানটি ইতিমধ্যেই দর্শকদের কাছে বেশ গ্রহণযোগ্য হয়েছে। তবে এই গানটি গাওয়ার পর বা এই গানের অফার আসার পর লগ্নজিতা এতটাই আনন্দিত হয়েছিলেন যে, তাঁর মনে হয়েছিল এবার মৃত্যু হলেও তার আর কোনও কষ্ট হবে না।

আরও পড়ুন: চেয়েছিলেন অটোগ্রাফ, পান গোটা ঠিকানা, কার ব্যবহারে মুগ্ধ হয়েছিলেন মৈত্রেয়ী?

সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে এমন কথাই বললেন লগ্নজিতা। প্রত্যেকটি মানুষের জীবনে কিছু না কিছু স্বপ্ন থাকে, লগ্নজিতার কাছে স্বপ্ন ছিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করার। অবশেষে ২০২৬ সালের সেই স্বপ্ন পূরণ হয়েছে গায়িকার। তিনি কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে গান গাওয়ার সুযোগ পেয়েছেন।

আরও পড়ুন: বহরমপুরের হাসপাতালে অরিজিৎ! অসুস্থতা না অন্য কারণ? চিন্তায় নেট পাড়া

আজও অর্ধাঙ্গিনী প্রসঙ্গে

আগামী ১০ জুলাই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘আজও অর্ধাঙ্গিনী’। এই সিনেমায় চূর্ণী গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন এবং জয়া আহসান অভিনয় করবেন। অভিনয় করতে দেখা যাবে লিলি চক্রবর্তী, অম্বরিশ, ইন্দ্রাশীষকে। অর্ধাঙ্গিনী ছবিতে যেখানে গল্প শেষ করেছিলেন পরিচালক, আজও অর্ধাঙ্গিনী ছবিতে সেখান থেকেই শুরু হবে নতুন গল্প বলা।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe