...
...
Next Story

Lily-Lagnajita: ‘চক্রবর্তী-চক্রবর্তী বলে বানিয়ে পিসি বলছি না…’! সম্পর্কে লিলির ভাইঝি হন লগ্নজিতা

প্রখ্যাত বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী এবং জনপ্রিয় গায়িকা লগ্নজিতা চক্রবর্তী আসলে সম্পর্কে পিসি এবং ভাইঝি। সম্প্রতি কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি 'আজও অর্ধাঙ্গিনী' মিউজিক লঞ্চে এসে খোলসা করলেন গায়িকা।

Published on: Jul 7, 2026, 19:10:51 IST
Advertisement

প্রখ্যাত বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী এবং জনপ্রিয় গায়িকা লগ্নজিতা চক্রবর্তী আসলে সম্পর্কে পিসি এবং ভাইঝি। যদিও তাঁদের সম্পর্কের এই রসায়ন জানা নেই ইন্ডাস্ট্রির মধ্যেও অনেকেরই। দীর্ঘ দিন ধরে তাঁদের একই পদবির কারণে কৌতুহল থাকলেও, সম্প্রতি লগ্নজিতা নিজেই তাঁদের পারিবারিক সম্পর্কের কথা করেছেন খোলসা। কৌশিক গঙ্গোপাধ্যায়ের আসন্ন বাংলা চলচ্চিত্র 'আজও অর্ধাঙ্গিনী'-র ট্রেলার ও গান মুক্তির অনুষ্ঠানে হাজির ছিলেন এই দুই তারকা। সেখানেই লগ্নজিতা জানান যে, মোটেও তাঁরা দুজন ‘চক্রবর্তী’পদবির কারণে পিসি-ভাইঝি হননি, বরং তাঁর বাবার নিজের দিদি হন লিলি।

সম্পর্কে লিলি চক্রবর্তীর ভাইঝি হন লগ্নজিতা।
সম্পর্কে লিলি চক্রবর্তীর ভাইঝি হন লগ্নজিতা।

লগ্নজিতা জানান, ‘লিলি চক্রবর্তী আমার পিসি। আবার ভাববেন না, চক্রবর্তী-চক্রবর্তী বলে পিসি বানিয়ে বলছি না। সত্যিকারের পিসি।’ এমনকী লগ্নজিতার সংগীতের প্রাথমিক শিক্ষা হয়েছিল লিলি চক্রবর্তীর দাদার হাত ধরে, যাকে তিনি ‘বন্ধু’ বলে ডাকতেন।

লগ্নজিতা বলেন, ‘আমি আজকে যেটুকু যা হয়েছি, যা গান শিখেছি, তা পিসির দাদা, যাকে আমি বন্ধু বলে ডাকতাম তার কাছে। আমার বাবার সেতার শেখা বন্ধুর কাছে। আমার দাদাদের তবলা শেখা বন্ধুর কাছে। আমাদের পুরো পরিবারের সংগীত গুরু হচ্ছে বন্ধু।’

লগ্নজিতা আরও জানান যে, তাঁর বিয়েতে এসে ইন্ডাস্ট্রির অনেকেই অবাক হয়েছিলেন লিলি চক্রবর্তীকে কনের পরিবারের সঙ্গে দেখে। ‘১০ বছর আগে আমার বিয়েতে এসে ইন্ডাস্ট্রির অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন, পরিবারের মাঝে লিলি চক্রবর্তী কী করছেন। তারপর সবাই বুঝল ওঁরই তো বাড়ির মেয়ের বিয়ে, ওঁকে তো থাকতেই হবে’!

১০ই জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি 'আজও অর্ধাঙ্গিনী'। আর এই সিনেমায় লগ্নজিতার গলায় শোনা যাবে 'শরীর ভালো নেই' এবং 'চোখে আলো না লাগে'।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks