Lara Dutta: ম্যালেরিয়া নিয়েই ‘হাউজফুল’-এ কাজ করেন দীপিকা, সহকর্মীর প্রশংসায় পঞ্চমুখ লারা

Lara Dutta: ১৬ বছর আগে মুক্তি পেয়েছিল হাউজফুল, যে ছবিতে দীপিকার সঙ্গে কাজ করেছিলেন লারা দত্ত। ১৬ বছর আগের শ্যুটিংয়ের কথা স্মরণ করতে গিয়ে দীপিকার কাজের প্রতি দক্ষতার কথা তুলে ধরেন লারা। তিনি জানান কীভাবে প্রচন্ড অসুস্থ ভাবা সত্ত্বেও কাজ চালিয়ে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন।

Published on: Apr 30, 2026, 21:36:29 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Lara Dutta: ১৬ বছর আগে মুক্তি পেয়েছিল হাউজফুল, যে ছবিতে দীপিকার সঙ্গে কাজ করেছিলেন লারা দত্ত। ১৬ বছর আগের শ্যুটিংয়ের কথা স্মরণ করতে গিয়ে দীপিকার কাজের প্রতি দক্ষতার কথা তুলে ধরেন লারা। তিনি জানান কীভাবে প্রচন্ড অসুস্থ ভাবা সত্ত্বেও কাজ চালিয়ে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন।

ম্যালেরিয়া নিয়েই ‘হাউজফুল’-এ কাজ করেন দীপিকা
ম্যালেরিয়া নিয়েই ‘হাউজফুল’-এ কাজ করেন দীপিকা

সম্প্রতি এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে লারা ‘হাউজফুল’ ছবিতে দীপিকার সঙ্গে কাজ করার বিষয়ে কথা বলেন। লারা বলেন, ‘অনেকেই জানে না হাউজফুল শ্যুটিং চলাকালীন দীপিকার ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন। ওঁর সেই সময় ম্যালেরিয়া ধরা পড়েছিল। খুব স্বাভাবিকভাবেই ও একেবারে কাহিল হয়ে পড়েছিল। কিন্তু সারারাত জ্বর থাকা সত্ত্বেও পরের দিন ওষুধ খেয়ে নির্দিষ্ট সময়ে কাজে এসেছিলেন তিনি। আমরা সেইদিন একটি আবেগঘন দৃশ্যের শুটিং করেছিলাম, ওকে পুরোপুরি বিধ্বস্ত দেখতে লাগছিল। কিন্তু তারপরেও নিজের কাজ চালিয়ে গিয়েছিলেন তিনি। ওঁর অভিনয়ে বিন্দুমাত্র ঘাটতি ছিল না।’

আরও পড়ুন: কুয়াশার আড়ালে আসল খুনি! ‘কুহেলি’র রহস্য উদঘাটনে বেরিয়ে আসবে কোন ভয়ানক সত্যি?

লারা আরও বলেন, ‘একজন অভিনেতা হিসেবে অন্য অভিনেতাকে অবশ্যই কৃতিত্ব দিতে হয়। আমি জানি ম্যালেরিয়ার মত রোগ একজন মানুষকে কতটা কাবু করে দেয়। এটা সাধারণ সর্দি বা জ্বরের ব্যাপার নয়। কিন্তু এতটা কষ্ট সত্ত্বেও দীপিকা নিজের কাজ খুব নিখুঁতভাবে করেছিলেন।’

হাউজফুল প্রসঙ্গে

সাজিদ খান পরিচালিত এই ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, দীপিকা পাডুকোন, লারা দত্ত, বোমান ইরানি, অর্জুন রামপাল এবং লিলেট দুবে। ছবিটি ব্যাপক সাফল্য লাভ করে এবং এর মাধ্যমেই 'হাউসফুল' ফ্র্যাঞ্চাইজির সূচনা হয়। এটি ২০১০ সালে মুক্তি পায়।

আরও পড়ুন: 'খারাপ ঘটনার কষ্ট চাপা দিয়ে...', সুদীপকে সামলে মুহূর্তে বাঁচার চেষ্টা অনিন্দিতার

হাউসফুল ফিল্ম ফ্র্যাঞ্চাইজি বলিউডের অন্যতম সফল কমেডি চলচ্চিত্র সিরিজ। ২০১০ সালে 'হাউসফুল' দিয়ে এই ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয় এবং এর সিক্যুয়েলগুলো যথাক্রমে ২০১২, ২০১৬, ২০১৯ ও ২০২৫ সালে মুক্তি পায়। 'হাউসফুল ৩' পরিচালনা করেন সাজিদ-ফারহাদ। চতুর্থ পর্বটি পরিচালনা করেন ফারহাদ সামজি। তরুণ মনসুখানি পরিচালিত 'হাউসফুল ৫'-এ অক্ষয় কুমারও অভিনয় করেন। এটি গত বছর মুক্তি পেয়েছিল।