...
...
Next Story

Rohit Chandel Arrested: গ্রেফতার লীনার সৈরাব সিরিয়ালের নায়ক! নাবালিকাকে হেনস্থা-মারধরের জেরে শ্রীঘরে রোহিত চান্দেল

পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর বিধানের পাশাপাশি যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনে গ্রেফতার হয়েছেন রোহিত। যার জেরে বড় বিপাকে নায়ক।

Published on: Jul 11, 2026, 15:13:16 IST
Advertisement

হিন্দি টেলিভিশন দুনিয়া থেকে অত্যন্ত চাঞ্চল্যকর ও উদ্বেগজনক খবর সামনে এল। মুম্বইয়ের ঘাটকোপার পুলিশ গ্রেফতার করেছে জনপ্রিয় টেলিভিশন অভিনেতা রোহিত চন্দেল (Rohit Chandel)-কে। ১৬ বছর বয়সী এক নাবালিকাকে ক্রমাগত হেনস্থা এবং মারধরের মারাত্মক অভিযোগে গ্রেফতার লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্য়ায়ের চলতি হিন্দি মেগা সৈরাবের নায়ক।

গ্রেফতার লীনার সৈরাব সিরিয়ালের নায়ক! নাবালিকাকে হেনস্থা-মারধরের জেরে শ্রীঘরে রোহিত চান্দেল
গ্রেফতার লীনার সৈরাব সিরিয়ালের নায়ক! নাবালিকাকে হেনস্থা-মারধরের জেরে শ্রীঘরে রোহিত চান্দেল

নাবালিকার সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ নায়কের বিরুদ্ধে ‘পকসো’ (POCSO - Protection of Children from Sexual Offences) আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা অনুযায়ী মামলা রুজু করে পদক্ষেপ নিয়েছে।

নাবালিকার অভিযোগ: ঠিক কী ঘটেছিল?

‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদন অনুযায়ী, ওই ১৬ বছর বয়সী নাবালিকা তাঁর অভিযোগে পুলিশকে জানিয়েছেন রোহিত চন্দেল ওঁর আপত্তির তোয়াক্কা না করে ১৬ বছর বয়সী ওই মেয়েটির নিজের ফোন নম্বর এবং অন্যান্য একাধিক মোবাইল নম্বর থেকে ক্রমাগত যোগাযোগ করার চেষ্টা করতেন।

অভিযোগে আরও বলা হয়েছে— গত ৫ই জুলাই (২০২৬), অভিনেতা আচমকাই ওই নাবালিকার আবাসনের সামনে চলে আসেন এবং মেয়েটির পিছু নেন। এরপর নাবালিকার সাথে তর্কে জড়ান, অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে তাঁকে শারীরিকভাবে আঘাত করেন। এই ঘটনার পরই নাবালিকার পরিবার পুলিশের দ্বারস্থ হয়।

গ্রেফতার রোহিত এবং আদালতের নির্দেশ

শুক্রবার অভিনেতার দহিসরের বাসভবন থেকে রোহিত চন্দেলকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে তাঁকে বিশেষ পকসো আদালতে (Special POCSO Court) হাজির করা হয়। আদালত তদন্তের স্বার্থে অভিনেতাকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন যে ওই নাবালিকা এবং অভিনেতা একে অপরকে আগে থেকেই চিনতেন। তবে তাঁদের পরিচয়ের ধরণ ঠিক কীরকম ছিল, তা তদন্তের স্বার্থে এখনই খোলসা করেনি পুলিশ।

কে এই রোহিত চন্দেল?

২০১৪ সালে ‘বিগ ম্যাজিক’ চ্যানেলের ‘হর মুশকিল কা হল আকবর বীরবল’ শো-তে একটি ছোট চরিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেছিলেন রোহিত। জানা যায়, প্রথম ব্রেক পাওয়ার আগে প্রায় ৯০টিরও বেশি অডিশনে ব্যর্থ হতে হয়েছিল তাঁকে।

পরবর্তীকালে টেলিভিশন জগতে বেশ পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। কাশীবাঈ বাজিরাও বাল্লাল: এই ধারাবাহিকে ‘বাজি রাও’-এর ভূমিকায় অভিনয় করে নজর কাড়েন।

পাণ্ড্য স্টোরে ‘ধবল মকওয়ানা’ চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পান তিনি।

অতি সম্প্রতি (২রা জুন, ২০২৬ থেকে) স্টার প্লাস এবং জিওহটস্টার-এ শুরু হওয়া এই মিউজিক্যাল ড্রামায় মুখ্য চরিত্র ‘ইশান’ (এক পপ স্টার)-এর ভূমিকায় অভিনয় করছেন রোহিত। যা প্রযোজনার দায়িত্বে রয়েছে ম্যাজিক মোমেন্টস।

জরুরি তথ্য: মুম্বইতে পকসো (POCSO) সংক্রান্ত যেকোনো ধরণের অপরাধের রিপোর্ট করতে বা সাহায্য পেতে ২৪ ঘণ্টা উপলব্ধ টোল-ফ্রি চাইল্ড হেল্পলাইন নম্বর ১০৯৮ (1098)-এ কল করা যেতে পারে। এছাড়া মহারাষ্ট্রের অভ্যন্তরে উইমেন হেল্পলাইন নম্বর ১৮১ (181)-তেও যোগাযোগ করা সম্ভব।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe