...
...
Next Story

যারা গোবিন্দাকে বদনাম করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: হুঁশিয়ারি অভিনেতার

সোশ্যাল মিডিয়ায় গোবিন্দাকে নিয়ে নানা গুজব ছড়াচ্ছে। এরই মধ্যে, যারা তাঁর সম্পর্কে মিথ্যা খবর ছড়াচ্ছে এবং তাঁকে বদনাম করার চেষ্টা করছে, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন গোবিন্দ।

Published on: Aug 23, 2026, 19:20:51 IST
Advertisement

হিরো নং ১ গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনিতা আহুজার সম্পর্ক বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে। সম্প্রতি সুনীতা অভিযোগ করেছেন যে, অভিনেত্রী রানী স্বর্ণকারের সঙ্গে তাঁর স্বামীর প্রেম চলছে। এছাড়াও, সুনীতার দাবি গোবিন্দা দ্বিতীয় বিয়েরও প্রস্তুতি নিচ্ছেন। সুনীতার এই অভিযোগের পর গোবিন্দাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে। এই গুজবগুলোকে মাথায় রেখে গোবিন্দা আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন।

আইনি নোটিশ জারির সতর্কতা গোবিন্দার

গোবিন্দা। (Instagram)
গোবিন্দা। (Instagram)

গোবিন্দার এই নোটিশ এমন এক সময়ে এসেছে যখন তাঁর দ্বিতীয় বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন চলছে। তাঁর নোটিশে গোবিন্দা কন্টেন্ট ক্রিয়েটর, মিডিয়া হাউজ, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং প্রকাশনা সংস্থাগুলোকে তাঁর ও তার পরিবারের বিরুদ্ধে ভুয়া এআই কন্টেন্ট (গোবিন্দার কণ্ঠ, ছবি বা পরিচয়ের অপব্যবহার) শেয়ার করার বিরুদ্ধে সতর্ক করেছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, নোটিশে বলা হয়েছে যে, যারা ভুয়া খবর ছড়াবে তাদের বিরুদ্ধে গোবিন্দা মানহানি, গোপনীয়তা লঙ্ঘন, পরিচয়ের অপব্যবহার এবং সাইবার অপরাধ সম্পর্কিত আইনের অধীনে দেওয়ানি ও ফৌজদারি ব্যবস্থা নিতে পারেন। গোবিন্দের নোটিসে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর বা মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে অভিযুক্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

গোবিন্দা আদালতের কাছে কী ধরনের আদেশ চাইতে পারেন?

নোটিসে আরও বলা হয়েছে যে, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে গোবিন্দা আদালতে যেতে পারেন। এর মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, সম্পত্তি ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা, পাসপোর্ট বাজেয়াপ্ত এবং ১০০ কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণের মতো আইনি ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকতে পারে।

গোবিন্দা ও সুনীতার সম্পর্ক কীভাবে আলোচনায় এল?

এরপর রানি ও গোবিন্দের মধ্যে প্রেমের সম্পর্ক থাকার অভিযোগ তোলেন সুনীতা। এমনকী গোবিন্দকে রানির 'সুগার ড্যাডি' বলেও অভিহিত করেন। এই অভিযোগের জবাবে গোবিন্দা বলেন যে, সুনীতা ক্রমশই আক্রমণাত্মক হয়ে উঠছিলেন। গোবিন্দ সুনীতাকে তাঁর সীমার মধ্যে থাকতেও পরামর্শ দিয়েছিলেন।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe