চার্টার্ড বিমানকে ‘লেগো এয়ারপ্লেন’ (Lego Airplane) ও ‘খেলনা’ (Toy) বলে সামাজিক মাধ্যমে কটাক্ষ করে আইনি বিপাকে পড়লেন বলিউডের জনপ্রিয় ডান্সার ও অভিনেত্রী নোরা ফাতেহি। বিমান সংস্থার মানহানি ও ব্যবসায়িক ক্ষতিসাধনের অভিযোগে আহমেদাবাদের গান্ধীনগর আদালতে নোরার বিরুদ্ধে ৩ কোটি টাকার সিভিল মানহানির মামলা দায়ের করেছে বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা ‘ডুন্স অ্যাভিয়েশন’ (Dunes Aviation)। আগামী ২৫ সেপ্টেম্বর সিনিয়র সিভিল জজ আর আগরওয়ালের আদালতে মামলাটির শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কী ঘটেছিল?
মামলার বিবরণ অনুযায়ী, গত বছর ডিসেম্বর মাসে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় ডুন্স অ্যাভিলেশনের সিএসএনএ সাইটেশন সিজে২ (Cessna Citation CJ2) চার্টার্ড বিমানে সফর করেন নোরা ফাতেহি। সফরের সময় বিমানের ভেতরের দৃশ্য তুলে কয়েকটি ভিডিও রেকর্ড করেন তিনি। ৪.৬ কোটিরও বেশি অনুগামী থাকা নোরা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করে বিমানটিকে ‘ক্ষুদ্রাকৃতি’, ‘খেলনা’ এবং ‘লেগো এয়ারপ্লেন’ বলে বিদ্রূপ করেন।
বুকিংয়ে ধস ও বাণিজ্যিক ক্ষতি
চলতি বছর এপ্রিলে দায়ের করা এই মামলায় সংস্থাটির দাবি, নোরার এই দায়িত্বজ্ঞানহীন ও বিভ্রান্তিকর বক্তব্যের ফলে সাধারণ গ্রাহকদের মধ্যে ভুল বার্তা গেছে। কোনও প্রযুক্তিগত জ্ঞান বা সত্যতা ছাড়াই করা নোরার ওই মন্তব্যের পর তাঁদের চার্টার্ড বিমানের বুকিং একধাক্কায় ১৫ থেকে ২০ শতাংশ কমে গেছে এবং একাধিক ফ্লাইট বাতিল হয়েছে।
ডুন্স অ্যাভিয়েশন স্পষ্ট জানিয়েছে, নোরার সফরের জন্য বিমানটি একদম উপযুক্ত ও স্ট্যান্ডার্ড মাপের ছিল। বিমানটি ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (DGCA) দ্বারা সম্পূর্ণ অনুমোদিত, ওড়ানোর উপযোাগী এবং আইন মেনেই পরিচালিত হচ্ছিল।
কী চেয়েছে বিমান সংস্থা?
{{/usCountry}}কী চেয়েছে বিমান সংস্থা?
{{/usCountry}}আদালতের কাছে সংস্থাটি আবেদন জানিয়েছে: ৩ কোটি টাকার আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা। সামাজিক মাধ্যম থেকে নোরা ফাতেহির পোস্ট করা বিতর্কিত ভিডিও ও সমস্ত মন্তব্য অবিলম্বে মুছে ফেলা। প্রকাশ্যে অভিনেত্রীকে এ বিষয়ে সঠিক তথ্য জানিয়ে স্পষ্টীকরণ বা বক্তব্য পেশ করা। এই ব্যাপারে এখনও নোরার তরফে কোনও বক্তব্য় মেলেনি।