Lopamudra Mitra: বিচারক হিসেবে নয়, এবার একদম অন্য রূপে ছোট পর্দায় ধরা দেবেন লোপামুদ্রা
Lopamudra Mitra: ছোট পর্দায় বিচারক অথবা শিল্পী হিসাবে একাধিকবার উপস্থিত থাকতে দেখতে পাওয়া গিয়েছে সংগীতশিল্পী লোপামুদ্রা মিত্রকে। বিভিন্ন সময়ে বিভিন্ন চ্যানেলের বিভিন্ন রিয়ালিটি শোয়ে তিনি বিচারকের ভূমিকা পালন করেছেন দক্ষতার সঙ্গে। তবে এবার ছোট পর্দায় একদম অন্য অবতারে ধরা দেবেন তিনি।
ছোট পর্দায় বিচারক অথবা শিল্পী হিসাবে একাধিকবার উপস্থিত থাকতে দেখতে পাওয়া গিয়েছে সংগীতশিল্পী লোপামুদ্রা মিত্রকে। বিভিন্ন সময়ে বিভিন্ন চ্যানেলের বিভিন্ন রিয়ালিটি শোয়ে তিনি বিচারকের ভূমিকা পালন করেছেন দক্ষতার সঙ্গে। তবে এবার ছোট পর্দায় একদম অন্য অবতারে ধরা দেবেন তিনি।
এবার একদম অন্য রূপে ছোট পর্দায় ধরা দেবেন লোপামুদ্রা
না, বিচারক হিসেবে নয় অথবা গায়িকা হিসেবেও নয় এবার সান বাংলায় জনপ্রিয় রিয়ালিটি শো ‘লাখ টাকার লক্ষী লাভ’ অনুষ্ঠানে অতিথি হয়ে আসতে চলেছেন তিনি। এপ্রিল মাসের ফিনালে এপিসোডে বিশেষ অতিথি হয়ে আসবেন সুদীপ্তা চক্রবর্তীর আমন্ত্রনে।
এই এপিসোডে শুধুমাত্র অতিথি হয়ে উপস্থিত থাকবেন তিনি তা কিন্তু নয়, একের পর এক কালজয়ী গানও শোনা যাবে তাঁর গলায়। গান গাওয়ার পাশাপাশি প্রতিযোগীদের সঙ্গে আড্ডায় হাসিতে মেতে উঠবেন তিনি। শুনবেন প্রত্যেকের জীবনের ওঠা-পড়ার গল্প।
প্রসঙ্গত, জি বাংলার ‘দিদি নাম্বার ওয়ান’ অনুষ্ঠানটির পাশাপাশি এই মুহূর্তে সান বাংলা লাখ টাকার লক্ষ্মী লাভ অনুষ্ঠানটিও দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। এই অনুষ্ঠানে প্রতিদিন একজন করে প্রতিযোগী এক লাখ টাকা জেতার সুযোগ পান। শুধু তাই নয়, এই অনুষ্ঠানে তারকা প্রতিযোগিতা নিজেদের এক লাখ টাকা অনুষ্ঠানেই দিয়ে যান যাতে সেই টাকা দিয়ে আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রতিযোগীদের সাহায্য করা যায়।
লাখ টাকার লক্ষী লাভ অনুষ্ঠানের এপ্রিল মাসের ফিনালে সম্প্রচারিত হবে আগামী ৩০ এপ্রিল। এদিন ঠিক ৭ টায় লোপামুদ্রার গানে গানে ভরে উঠবে সন্ধ্যা। উল্লেখ্য, খুব সম্প্রতি মাকে হারিয়েছেন সুদীপ্তা চক্রবর্তী। রাহুলের মৃত্যুর মাত্র তিন দিনের মাথাতেই তিনি হারিয়েছেন মাকে। পরপর দুটি শোক সামলে আবার নিজের কাজে ফিরে এসেছেন অভিনেত্রী।
Home/Entertainment/Lopamudra Mitra: বিচারক হিসেবে নয়, এবার একদম অন্য রূপে ছোট পর্দায় ধরা দেবেন লোপামুদ্রা