বাংলা সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় ও সফল দম্পতি হলেন লোপামুদ্রা মিত্র ও জয় সরকার। প্রায় ২৫ বছর আগে দুজনে সংসার পেতেছিলেন। শুরুর দিকে লোপামুদ্রার অন্ধভক্ত ছিলেন জয়। অনুগামী হিসেবেই পরিচয় দিয়েছলেন নিজের। তবে এরপর দুটো মন বাঁধা পড়ল ভালোবাসার বন্ধনে। নিয়ে ফেললেন বিয়ের সিদ্ধান্ত। এক সাক্ষাৎকারে লোপা জানিয়েছিলেন যে, তাঁর কাকা ভীষণ ভালোবাসত জয়কে। তবে এই বিয়েতে একেবারেই মত ছিল না! কারণ তিনি ভয় পেতেন, বিয়ে করে সংসারের আটকে পড়লে হয়ত তাঁদের বাড়ির মেয়ের ‘গান-বাজনা’ নষ্ট হতে পারে।

এক সাক্ষাৎকারে লোপা বলেছিলেন, ‘আমার কাকা খুব হিংসে করত জয়কে। ওকে ভীষণ ভালোবাসত, শ্রদ্ধা করত শেষ দিন পর্যন্ত। তবে জয়কে বিয়ে করাটা কাকা মেনে নিতে পারেনি। বলেছিল বিয়ে করলে তুই আর গান-বাজনা করতে পারবি না। তুই সংসার করবি। এটা কাকার জীবনের একটা ভুল অ্য়াসেসমেন্ট ছিল। কারণ আমার কাছে গান-বাজনা সবসময়ই পয়লা স্থানে।’
লোপামুদ্রা আরও জানান যে, তিনি যখন নিজের বুটিক ‘প্রথা’ খোলার সিদ্ধান্ত নেন, তখন এভাবেই রাগ করেছিলেন জয়। ভেবেছিলেন, এতে বুঝি ক্ষতি হবে তাঁর গানের। লোপার কথায়, ‘যখন আমি প্রথা করি, জয় প্রচণ্ড রেগে গিয়েছিল। যে তুমি গানবাজনা ছেড়ে প্রথা করছ। আর আমি তো ইনসিকিউরিটিতে, ভাবছি আজকেই বুঝি আমার গান বাজনা শেষ হয়ে যাবে। ১১ বছর হয়ে গেল প্রথা করছি। প্রথা করার পর যখন একটা একক করলাম, সেই একেক যাওয়ার পরকরি জয়ের বিশ্বাস হল না আমি গান বাজনাটাও করি যখন মন দিয়ে করি।’
জয়ের বাজনা, মিউজিকাল সেন্সের প্রেমে পড়েছিলেন লোপা। সঙ্গে বুঝেছিলেন, মানুষটা খুব ম্যাচিওর। এক সাক্ষাৎকারে জয় জানিয়েছিলেন, ‘তখন শো-এর খুব চাপ চলছিল। নর্থ বেঙ্গল থেকে শো করে ফেরার সময় ট্রেনে লোপা বলল, চলোটা বিয়ে করেনি। সেই মতো নিজের ডায়রি বার করে দেখল ২২ জানুয়ারি ডেটটা ফাঁকা রয়েছে। ওইদিন ওর কোনও শো নেই। আমারও ওইদিন কোনও অনুষ্ঠান ছিল না। বিয়েটা সেরে ফেললাম’।
{{/usCountry}}জয়ের বাজনা, মিউজিকাল সেন্সের প্রেমে পড়েছিলেন লোপা। সঙ্গে বুঝেছিলেন, মানুষটা খুব ম্যাচিওর। এক সাক্ষাৎকারে জয় জানিয়েছিলেন, ‘তখন শো-এর খুব চাপ চলছিল। নর্থ বেঙ্গল থেকে শো করে ফেরার সময় ট্রেনে লোপা বলল, চলোটা বিয়ে করেনি। সেই মতো নিজের ডায়রি বার করে দেখল ২২ জানুয়ারি ডেটটা ফাঁকা রয়েছে। ওইদিন ওর কোনও শো নেই। আমারও ওইদিন কোনও অনুষ্ঠান ছিল না। বিয়েটা সেরে ফেললাম’।
{{/usCountry}}ঝগড়া-ভালোবাসা মিলিয়ে কাটিয়ে ফেলেছেন দাম্পত্যের অনেকগুলো বছর। যদিও দুজনের সারাক্ষণ ঝগড়া লেগে আছে। একবার দাদাগিরিতে এসে বরকে ‘ননদ’ বলে কটাক্ষ করতেও ছাড়েননি লোপা। তবে এই ঝগড়ার মাঝেই আসলে লুকিয়ে আছে ভালোবাসার সুর। যা আজও বেঁধে রেখেছে দুই তারকাকে একসঙ্গে।