Lopamudra Sinha: মৈনাককে প্রায় চড়িয়েই দিচ্ছিলেন লোপামুদ্রা! হঠাৎ কি হল তাঁদের মধ্যে?
Lopamudra Sinha: এই মুহূর্তে ‘কনে দেখা আলো’ ধারাবাহিকে অভিনয় করছেন মৈনাক ঢোল, যার মায়ের ভূমিকার অভিনয় করছেন লোপামুদ্রা সিনহা। লোপামুদ্রা এবং মৈনাকের মধ্যে যে সম্পর্ক কতটা ভালো, সেটা কিছুদিন আগে জি বাংলার সোনার সংসার অনুষ্ঠানের মাঝেই স্পষ্ট হয়ে গিয়েছিল সকলের মধ্যে।
Lopamudra Sinha: এই মুহূর্তে ‘কনে দেখা আলো’ ধারাবাহিকে অভিনয় করছেন মৈনাক ঢোল, যার মায়ের ভূমিকার অভিনয় করছেন লোপামুদ্রা সিনহা। লোপামুদ্রা এবং মৈনাকের মধ্যে যে সম্পর্ক কতটা ভালো, সেটা কিছুদিন আগে জি বাংলার সোনার সংসার অনুষ্ঠানের মাঝেই স্পষ্ট হয়ে গিয়েছিল সকলের মধ্যে। মৈনাক পুরস্কার পাওয়ার আনন্দ স্পষ্ট ফুটে উঠেছিল লোপামুদ্রার মুখে। কিন্তু এমন সুন্দর সম্পর্ক যাদের মধ্যে, তাদের মধ্যে এমন কি হলো যাতে করে মৈনাককে চড় মারতে যাচ্ছিলেন লোপামুদ্রা?
মৈনাককে প্রায় চড়িয়েই দিচ্ছিলেন লোপামুদ্রা!
আসলে, ব্যাপারটা একেবারেই অন্যরকম। লোপামুদ্রা একটি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে কনে দেখা আলো ধারাবাহিক চলাকালীন মৈনাকের চরিত্র সুদেবকে দেখে রীতিমতো উত্তেজিত হয়ে পড়েছিলেন লোপামুদ্রার শাশুড়ি। উত্তেজিত হয়ে পড়েছিলেন লোপামুদ্রা নিজেও। কিছুক্ষণের জন্য তিনি ভুলেই গিয়েছিলেন তিনি নিজেও এই ধারাবাহিকে অভিনয় করছেন, তাও আবার জাঁদরেল শাশুড়ির চরিত্রে।
তবে সহকর্মী হিসেবে নয়, একজন দর্শক হিসাবে সুদেবকে দেখে লোপামুদ্রা ভীষণ রেগে যান। প্রায় চড়িয়েই দিতে যাচ্ছিলেন আর কি! একজন দর্শক যখন একটি নেতিবাচক চরিত্রকে দেখে এতটা উত্তেজিত হয়ে পড়েন, তখন সেটা হয় সেই চরিত্রে যিনি অভিনয় করছেন তার জয়।
যদিও সে কথা নিজেই স্বীকার করেছেন লোপামুদ্রা। মৈনাক শুধুমাত্র একজন হিরো নয় বরং একজন সত্যিকারের অভিনেতা হয়ে উঠতে পেরেছেন। মৈনাকের অভিনয় তাই উত্তেজিত করতে পেরেছে সহ অভিনেত্রী লোপামুদ্রাকে। যদিও এই দিন লোপামুদ্রার কোনও সিন ছিল না, কিন্তু বাকিদের অভিনয় দেখে তিনি মুগ্ধ হয়ে যান।
এই গোটা ঘটনাটির যিনি প্রত্যক্ষদর্শী ছিলেন তিনি হলেন লোপামুদ্রার স্বামী অমিত। টিভির সামনে লোপামুদ্রার শাশুড়ি এমন ভাবেই সুদেবকে মারতে যাচ্ছেন যেন সামনে থাকলে সত্যি সত্যি মৈনাককে মেরে দিতেন তিনি!
এই দৃশ্য যে কোনও অভিনেতা-অভিনেত্রীর কাছে একটা পরম পাওনা, তাই লোপামুদ্রার সেই পোস্ট নিজের ওয়ালে শেয়ার করে মৈনাক লেখেন, ‘লোপাদি, তোমাকে অনেক অনেক ভালোবাসি। তুমি সবসময় আমাকে সাপোর্ট করেছ। আমার প্রণাম এবং ভালোবাসা নিও। খুব খুশি হলাম তোমার পোস্টটা দেখে।’
Home/Entertainment/Lopamudra Sinha: মৈনাককে প্রায় চড়িয়েই দিচ্ছিলেন লোপামুদ্রা! হঠাৎ কি হল তাঁদের মধ্যে?