...
...
Next Story

'মৃত্যুর জন্য প্রস্তুত, যেখানেই যাই কাফন থাকে সঙ্গে...', মন্তব্য লাকি আলির

অন্য ঘরানার গান যারা পছন্দ করেন, তাদের কাছে লাকি আলি খুব পরিচিত একটি নাম। বিভিন্ন কনসার্টে সঙ্গীতশিল্পীর গান শুনে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। কিন্তু যে মানুষটা সকলকে গান শুনিয়ে আনন্দ দেন, সেই লাকি আলি কিনা প্রতিনিয়ত অপেক্ষা করে রয়েছেন মৃত্যুর জন্য?

Published on: Aug 10, 2026, 18:00:02 IST
Advertisement

অন্য ঘরানার গান যারা পছন্দ করেন, তাদের কাছে লাকি আলি খুব পরিচিত একটি নাম। বিভিন্ন কনসার্টে সঙ্গীতশিল্পীর গান শুনে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। কিন্তু যে মানুষটা সকলকে গান শুনিয়ে আনন্দ দেন, সেই লাকি আলি কিনা প্রতিনিয়ত অপেক্ষা করে রয়েছেন মৃত্যুর জন্য?

'মৃত্যুর জন্য প্রস্তুত, যেখানেই যাই কাফন থাকে সঙ্গে...', মন্তব্য লাকি আলির
'মৃত্যুর জন্য প্রস্তুত, যেখানেই যাই কাফন থাকে সঙ্গে...', মন্তব্য লাকি আলির

সম্প্রতি কনসার্ট চলাকালীন ৬৭ বছর বয়সী এই গায়ক মৃত্যু নিয়ে কথা বলতে গিয়ে এমন কিছু বলেন যা সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল। লাকি আলি নিজের বক্তব্য ইনস্ট্রাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন। সঙ্গীত শিল্পীর কথা শুনে খুব স্বাভাবিকভাবেই চিন্তায় রয়েছেন অনুরাগীরা।

আরও পড়ুন: ফেলুদা থেকে শঙ্কু, এক ফ্রেমে গোটা সত্যজিৎ, প্রকাশ্যে সৃজিতের নতুন ছবির পোস্টার

ভাইরাল হওয়া ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে, আমি জানি, আপনারা আমাকে ভীষণ ভালোবাসেন। কিন্তু একদিন তো আমাকে যেতেই হবে, তাই না। আমি তোমাদের সেই দিনের জন্য প্রস্তুত করছি না কিন্তু আমি সেই দিনের জন্য প্রস্তুত।

আরও পড়ুন: হাসিমুখে সব ছেড়ে দেওয়াই জীবন! রণজয়ের নতুন পোস্ট ঘিরে শুরু জল্পনা কল্পনা

খুব স্বাভাবিকভাবেই এই কথা শুনে উদ্বিগ্ন হয়েছেন লাকি আলির ভক্তরা। ভিডিও ভাইরাল হতেই এক অনুরাগী লিখেছেন, আমি বাস্তব মানতে রাজি নই। আপনার গান দেখেছি, আপনি চির তরুণ হয়ে আমাদের সকলের মধ্যে থাকবেন। অন্য একজন লিখেছেন, আপনার দীর্ঘ এবং সুস্থ জীবন কামনা করি।

বলিউড ছেড়ে লাকি

একজন জনপ্রিয় গায়ক হওয়ার পাশাপাশি লাকি আলি চলচ্চিত্রে অভিনয়ও করেছেন, কিন্তু অবশেষে তিনি মূলধারার চলচ্চিত্র জগৎ থেকে সরে আসেন। গত বছর নবভারত টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে গায়ক অভিনয় ও প্লেব্যাক গান ছেড়ে দিয়ে পুরোপুরি স্বাধীন সংগীতে মনোনিবেশ করার কথা বলেছিলেন।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks