জি বাংলার অত্যন্ত জনপ্রিয় গেম শো ‘দাদাগিরি’-র নতুন সিজনে লেগেছে বিরাট পরিবর্তনের ছোঁয়া। দীর্ঘদিনের সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে ব্যাটন তুলে নিয়ে এবার নতুন 'দাদা' হিসেবে সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন টলিউড সুপারস্টার ও সাংসদ দেব (দীপক অধিকারী)। নতুন সঞ্চালকের পাশাপাশি শোর বিশেষ পর্বে সম্প্রতি ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা।

ভোটের রাজনীতির তীব্র তরজা ও মতপার্থক্য ভুলে দেবের সঞ্চালিত 'দাদাগিরি'-র মঞ্চে একসূত্রে বাঁধা পড়লেন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। সম্প্রতি প্রকাশিত একটি প্রমো ঝলকে দেখা গেল রাজনীতির বাইরে এসে একেবারে ভিন্ন ও হালকা মেজাজে মেতেছেন শাসক দলের বিধায়ক থেকে দুই তৃণমূল শিবির-সহ বাম নেতারা।
এক মঞ্চে মিলে গেল রাজনীতির সব রঙ
ভিডিও ঝলকে দেবের মুখোমুখি হতে দেখা গেছে রাজনীতির ময়দানের হেভিওয়েট ও চর্চিত ব্যক্তিত্বদের।
‘ভালো তৃণমূল কংগ্রেস’- অর্থাৎ ঋতব্রতর শিবিরের কামারহাটির বিধায়ক মদন মিত্র এবং মমতাপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ পৌঁছে'ছিলেন দেবের শো-তে। লাল পাঞ্জাবি আর ধুতিতে ‘ওহ লাভলি’ লুকে তৃণমূলের ‘কালারফুল বয়’ মদন মিত্র।
বিজেপির বরাহনগরের বিধায়ক সজল ঘোষ এবং ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচীরও দেখা মিলবে এই শো-তে।
আইএসএফ (ISF): ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী।
বিধানসভায় সিপিআইএম (CPIM)-এর একমাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমানও পৌঁছেছিলেন শো-তে।
সঞ্চালক দেবের মুখোমুখি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা
{{/usCountry}}সঞ্চালক দেবের মুখোমুখি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা
{{/usCountry}}রাজনৈতিক ময়দানের তর্কাতর্কি ও কাদা ছোঁড়াছুঁড়ি সরিয়ে রেখে দেবের মঞ্চে দাদাগিরির ট্রফি জয়ে মুখোমুখি হয়েছেন এই নেতারা। মদন মিত্রের নিজস্ব রসবোধ, কুণাল ঘোষ ও সজল ঘোষের মিষ্টি বাক্যবাণ এবং নওশাদ সিদ্দিকীর উপস্থিতি— সব মিলিয়ে দেবের সঞ্চালনায় বিশেষ এই পর্বটি এক জমজমাট আড্ডার রূপ নিয়েছে।
রাজনীতির সীমানা পেরিয়ে 'দাদাগিরি'-র মঞ্চে নতুন সঞ্চালক দেবের এই বিশেষ উদ্যোগ এবং পর্বটি নিয়ে নেটিজেন ও দর্শক মহলে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।
প্রতি শনি ও রবিবার জি বাংলায় রাত ৯.৩০টায় সম্প্রচারিত হয় দাদাগিরি। এই বিশেষ পর্ব কবে সম্প্রচারিত হবে, তা অবশ্য এখনও ঘোষণা করেনি চ্যানেল কর্তৃপক্ষ।