প্রেম বাড়িয়ে কীভাবে ওজন কমানো যায়, স্ত্রী মধুবনীকে সঙ্গে নিয়ে সেই টিপস দিলেন রাজা! জানেন কী করলে তাঁরা?
টলিপাড়ার অন্যতম জনপ্রিয় মুখ মধুবনী গোস্বামী ও রাজা গোস্বামী। তাঁদের কর্মজীবনের পাশাপাশি তাঁদের ব্যক্তিগত জীবনও থাকে চর্চায়। মাঝে মাঝেই রাজা-মধুবনী তাঁদের সুখী সংসারের নানা টিপস ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। এবার ভালোবাসা বাড়িয়ে কীভাবে ওজন কমানো যায় স্ত্রীকে সঙ্গে নিয়ে সেই টিপস দিলেন রাজা।
টলিপাড়ার অন্যতম জনপ্রিয় মুখ মধুবনী গোস্বামী ও রাজা গোস্বামী। তাঁদের কর্মজীবনের পাশাপাশি তাঁদের ব্যক্তিগত জীবনও থাকে চর্চায়। মাঝে মাঝেই রাজা-মধুবনী তাঁদের সুখী সংসারের নানা টিপস ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। এবার ভালোবাসা বাড়িয়ে কীভাবে ওজন কমানো যায় স্ত্রীকে সঙ্গে নিয়ে সেই টিপস দিলেন রাজা।
প্রেম বাড়িয়ে কীভাবে ওজন কমানো যায় মধুবনীকে সঙ্গে নিয়ে সেই টিপস দিলেন রাজা!
‘ভালোবাসা ডট কম’ মেগা করতে করতে একে অপরের প্রেমে পড়েন রাজা-মধুবনী। তারপর বিয়ে হয়, কোল আলো করে আসে ছেলে কেশব। এরপর রাজা অভিনয় জগতে বেশি মনোনিবেশ করেন। অন্যদিকে, নিজের পার্লার, সংসার, কেশবকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন মধুবনী। তবে তার মাঝেই সমাজ মাধ্যমে একসঙ্গে নানা কনটেন্ট ভক্তদের উপহার দিতে থাকেন তারকা জুটি। একসঙ্গে ব্যাগের ব্যাবসাও শুরু করেন। তবে এই সবের মাঝে তাঁদের বিস্তর কটাক্ষ ও ট্রোলের শিকার হতে হয়। তবে সেটাও তাঁরা একে অপরের পাশে থেকেই মোকাবিলা করেছেন। তবে এর মধ্যেও তাঁদের একে অপরের প্রতি ভালোবাসা একটুও কমেনি বরং বেড়েছে। আর এবার সেই ভালোবাসা বাড়ানোর টিপসই তাঁরা ভক্তদের দিলেন।
মঙ্গলবার রাজা তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন, সেখানে দেখা মেলে মধুবনীরও। রাজার পরনে ছিল কালো রঙের টি-শার্ট ও ধূসর জিন্স। অন্যদিকে মধুবনী উজ্জ্বল সোনালি রঙের একটি ফুল স্লিভ শার্ট ও ধূসর রঙের জিন্সে সেজে উঠেছিলেন।
ভিডিয়োর শুরুতেই দেখা যায় তাঁরা একটি ক্যাফেতে বসে। সেখানে এক গ্লাস কোল্ড কফিতে চুমুক দিচ্ছেন মধুবনী। তারপর সেই কফিটি তিনি রাজাকে দিচ্ছেন। আর রাজাও একই গ্লাস থেকে তা খাচ্ছেন। এরপর তাঁদের একসঙ্গে ব্রাউনি উইথ আইসক্রিম খেতে দেখা যায়। ভিডিয়োটি আবহে 'তেরে নয়না' গানটি দেন রাজা। এই ভিডিয়োটি শেয়ার করে রাজা ক্যাপশনে লেখেন, 'প্রেম বাড়বে, ওজন কমবে'। তাঁদের এই পোস্ট প্রকাশ্যে আসতেই অনুরাগীরা ভালোবাসায় ভরে দিয়েছেন।
কাজের সূত্রে, রাজাকে সর্বশেষ স্টার জলসার জনপ্রিয় মেগা 'চিরসখা'তে দেখা গিয়েছিল। অন্যদিকে, বর্তমানে মধুবনীকে পর্দায় খুব একটা দেখা না গেলেও তিনি তাঁর ভ্লগের মাধ্যমে তাঁর জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন। সঙ্গে রাজাও থাকেন। তাছাড়াও তাঁরা একসঙ্গে মঞ্চাভিনয়ে ফিরতে চলেছেন। যাত্রায় তাঁদের জুটিতে দেখা যাবে। ‘কুঁড়ে ঘরে রাজকন্যা’ তাঁদের আসন্ন যাত্রার নাম।
Home/Entertainment/প্রেম বাড়িয়ে কীভাবে ওজন কমানো যায়, স্ত্রী মধুবনীকে সঙ্গে নিয়ে সেই টিপস দিলেন রাজা! জানেন কী করলে তাঁরা?