নাকছাবি পরা নিয়ে কটাক্ষ মধুবনীকে! 'ইম্প্রেস করার দায়…', ট্রোলারদের পাল্টা জবাব দিলেন নায়িকা
বিতর্ক যেন মধুবনীর পিছু ছাড়ে না। এবার ফের নাকছাবি পরা নিয়ে ট্রোল্ড নায়িকা। তবে এতে দমে যাওয়ার পাত্রী নন তিনি। তাই ট্রোলারদের এবার যোগ্য জবাব দিলেন নায়িকা।
মধুবনী গোস্বামী টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তবে বর্তমানে তাঁকে পর্দায় বেশি দেখা না গেলেও তিনি তাঁর রোজনামচার নানা খুঁটিনাটি ভ্লগের মাধ্যমে শেয়ার করে নেন। আর তার জন্য অনেক সময় কটাক্ষের শিকারও হতে হয় তাঁকে। এক সময় মধুবনীর নানা পোস্ট ঘিরে তৈরি হয়েছিল নানা বিতর্ক। বিতর্ক যেন নায়িকার পিছু ছাড়ে না। এবার ফের নাকছাবি পরা নিয়ে ট্রোল্ড অভিনেত্রী। তবে এতে দমে যাওয়ার পাত্রী নন তিনি। তাই ট্রোলারদের আবারও যোগ্য জবাব দিলেন মধুবনী।

আরও পড়ুন: প্রেগন্যান্ট রশ্মিকা? ‘এখন আমরা তিনজন', বিজয়ের সঙ্গে বিয়ের দেড় মাসের মাথায় পোস্ট নায়িকার!
তিনি তাঁর স্বামী তথা অভিনেতা রাজা গোস্বামী এবং তাঁর ছেলে কেশবের সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘নাকছাবি পরি কেন? আছে তাই! As simple as that! আপনাদের দেখতে ভালো না লাগলেও পরি কেন? কারণ কষ্ট করে রোজগার করা পয়সা দিয়ে কিনেছি তো, তাই সেটি খুলে, আলমারির তাকে তুলে রাখতে পারবো না, চাইও না। পুনশ্চ- আরও একটা খুব সত্যি কথা বলবো? ৩০ পার হয়ে গিয়েছে… সেই ২৪ বছর বয়সে, রাজার সঙ্গে বিয়ে হয়েছিল…. জীবনে ওই একটি মানুষকেই ইম্প্রেস করার দায় ছিল (এখনও আছে!)।’
আরও পড়ুন: রয়েছে ছেলে, কিন্তু এখনও অবিবাহিত একতা! নেপথ্যের কারণ কী? মুখ খুললেন তিনি
তিনি আরও বলেন, ‘রাজা ইম্প্রেস হয়ে গিয়েছে, ওঁর সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে, কেশব হয়ে গিয়েছে। বাকি আর কে কী বলল? কে কী ভাবলো? কে সুন্দরী বলল? কে কুৎসিত বলল? তাতে আমার ঠ্যাঙা! এখন যেটা ইচ্ছে হয়, সেটাই করি। যার সঙ্গে কথা বলতে ইচ্ছে হয়, তাঁর সঙ্গেই বলি। যেখানে যেতে ইচ্ছে হয়, সেখানেই যাই। যে কাজ করতে ইচ্ছে হয়, সে কাজই করি। এই State of mind এবং freedom, জীবন থেকে আমি অর্জন করে ফেলেছি। এমনি এমনি হয়নি। অনেক ত্যাগ স্বীকার এবং চারিত্রিক দৃঢ়তার ফসল এই দুটো জিনিস।’
তাঁর এই পোস্ট প্রকাশ্যে আসতে তাঁর অনুরাগীরাও তাঁর সঙ্গে সহমত পোষণ করেছেন। একজন লেখেন, ‘একদম ঠিক বলেছ।’ আর একজন লেখেন, ‘অসাধারণ লিখেছ।’ আর এক নেটিজেন মন্তব্য করেন, ‘একদম ঠিক কথা! এইরকমই থেকো তুমি! এত সুন্দর সংসার তোমার! 'আর পাছে লোকে কিছু বলেই।’
E-Paper

