...
...
Next Story

Madhubani Goswami: কাজ না পাওয়া নিয়ে খোঁচা! অর্থনৈতিক সামর্থ্য দেখাতে যা করলেন মধুবনী

Madhubani Goswami: চশমা নিয়ে হোক অথবা পোশাক, মধুবনীকে মাঝেমধ্যেই কটাক্ষের সম্মুখীন হতে হয় যদিও সেসব একেবারেই পাত্তা দেন না অভিনেত্রী। একসময় ধারাবাহিকের পরিচিত মুখ হলেও এখন আর তিনি তেমনভাবে ধারাবাহিকে অভিনয় করেন না। নিজের ব্যবসা এবং সংসার এইসব কিছু নিয়ে ভীষণ ব্যস্ত অভিনেত্রী।

Published on: Jul 23, 2026, 08:00:14 IST
Advertisement

Madhubani Goswami: চশমা নিয়ে হোক অথবা পোশাক, মধুবনীকে মাঝেমধ্যেই কটাক্ষের সম্মুখীন হতে হয় যদিও সেসব একেবারেই পাত্তা দেন না অভিনেত্রী। একসময় ধারাবাহিকের পরিচিত মুখ হলেও এখন আর তিনি তেমনভাবে ধারাবাহিকে অভিনয় করেন না। নিজের ব্যবসা এবং সংসার এইসব কিছু নিয়ে ভীষণ ব্যস্ত অভিনেত্রী। কিন্তু যেহেতু তিনি একটা সময় অভিনয় করেছিলেন তাই তাঁকে সিরিয়ালে কেন দেখতে পাওয়া যায় না, এই নিয়ে বহুবার বহু কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে তাঁকে।

অর্থনৈতিক সামর্থ্য দেখাতে যা করলেন মধুবনী
অর্থনৈতিক সামর্থ্য দেখাতে যা করলেন মধুবনী

এমনই একটি কমেন্টের উত্তরে বুধবার অর্থাৎ ২২ জুলাই মধুবনী জানান, একটি গোটা সিরিয়াল প্রযোজনা করার সামর্থ্য রাখেন তিনি। কিন্তু শুধুমাত্র চান না বলেই করেন না। অন্যদিকে তিনি এতটাও অসামর্থ্য নন যে আগামী দিনে অর্থ নিয়ে চিন্তা করতে হবে। নিজের ব্যবসা নিয়ে তিনি যথেষ্ট খুশি। তবে শুধুমাত্র এই উত্তরটুকু দিয়েই ক্ষান্ত হননি অভিনেত্রী। এবার নিজের প্রত্যেকটি ফ্ল্যাটের ছবি পোস্ট করলেন মধুবনী।

আরও পড়ুন: সিরিয়ালে চান্স পাওয়া নিয়ে কটাক্ষ, 'আমি অন্যদের চান্স দি', ধুয়ে দিলেন মধুবনী

অর্থনৈতিক সামর্থ্য যে কতটা সেটা বোঝানোর জন্য একটি বা দুটি নয়, চার চারটি ফ্ল্যাটের ছবি পোস্ট করলেন মধুবনী। টেনে আনলেন সিরিয়ালের চান্স না পাওয়ার প্রসঙ্গ। মধুবনীর কথায়, অর্থনৈতিক দিক থেকে সিরিয়াল করার কোনও প্রয়োজন নেই তাঁর। তিনি যতটুকু জনপ্রিয়তা অর্জন করেছেন নিঃসন্দেহে ধারাবাহিক থেকেই অর্জন করেছেন কিন্তু তিনি সারাজীবন এই কাজটাই করে যাবেন এমন কোনও মানে নেই।

আরও পড়ুন: সত্যি কি অসুস্থ অমিতাভ? অপারেশনের পোস্ট ভাইরাল হতেই মুখ খুললেন অভিনেতা নিজেই

সবশেষে অভিনেত্রী এও জানান, তিনি যে ক'টি ফ্ল্যাটের ছবি দিয়েছেন সেই ক'টি ফ্ল্যাট বর্তমান। এমন নয় যে তিনি একটি ফ্ল্যাট বেচে দিয়ে অন্য একটি ফ্ল্যাট কিনেছেন। তেমনটা একেবারেই নয়। তাই সিরিয়ালে চান্স পাওয়া বা না পাওয়া নিয়ে যে কটাক্ষ তাঁকে শুনতে হয় সেটা শুধুই অবান্তর মন্তব্য ছাড়া আর কিছু নয়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks