অপেক্ষার আর মাত্র ৬ দিন, বিয়ের আগে সম্পন্ন হল মধুমিতা-দেবমাল্যর বাগদান পর্ব

আগামী ২৩ জানুয়ারি দীর্ঘদিনের বন্ধুত্ব দেবমাল্য চক্রবর্তীকে বিয়ে করতে চলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। এটি তাঁর দ্বিতীয় বিয়ে। এর আগে মাত্র ১৮ বছর বয়সে সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু সেই বিয়ে টেকেনি ফলে দাম্পত্য জীবন থেকে বেরিয়ে আসেন মধুমিতা।

Published on: Jan 18, 2026, 22:58:51 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

আগামী ২৩ জানুয়ারি দীর্ঘদিনের বন্ধু দেবমাল্য চক্রবর্তীকে বিয়ে করতে চলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। এটি তাঁর দ্বিতীয় বিয়ে। এর আগে মাত্র ১৮ বছর বয়সে সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু সেই বিয়ে টেকেনি ফলে দাম্পত্য জীবন থেকে বেরিয়ে আসেন মধুমিতা।

বিয়ের আগে সম্পন্ন হল মধুমিতা-দেবমাল্যর বাগদান পর্ব
বিয়ের আগে সম্পন্ন হল মধুমিতা-দেবমাল্যর বাগদান পর্ব

প্রথম বিবাহবিচ্ছেদের পর তিনি ভালোবাসার ওপর আস্থা হারিয়েছিলেন। কিন্তু ওই যে কথাতেই আছে ভালবাসার প্রথম ধাপ হল বন্ধুত্ব তাই বন্ধু দেবমাল্যর হাত ধরেই আবার মধুমিতার জীবনে আসে ভালোবাসা। অবশেষে ২৩ জানুয়ারি সেই ভালোবাসাকে পরিণতি দিতে চলেছেন অভিনেত্রী।

আরও পড়ুন: নয়া পালক জুড়ল দেবের মুকুটে, অভিনেতার নামে চালু হল ডাক টিকিট

ইতিমধ্যেই আইবুড়ো ভাতের পর্ব সম্পন্ন হয়েছে। এবার বিয়ের ৬ দিন আগে ধুমধাম করে সারলেন বাগদান পর্ব। আংটি বদলের সেই মুহূর্তের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করেছেন অভিনেত্রী নিজেই। ক্যাপশনে লিখেছেন, শুধুই আমার।

মধুমিতা যে ছবিগুলি পোস্ট করেছেন তার প্রথম ছবিতে দেখা যাচ্ছে দুজনের হাতেই আংটি অর্থাৎ আংটি বদল করার পরেই এই ছবিটি তোলা। দ্বিতীয় ছবিতে মধুমিতাকে হাঁটু গেড়ে বসে দেবমাল্যর আঙুলে আংটি পরিয়ে দিতে দেখা যায়। অন্যদিকে দেবমাল্য ঠিক একইভাবে আংটি পরিয়ে দেন মধুমিতাকে।

আরও পড়ুন: গাড়ি দুর্ঘটনার কবলে অহনা, নতুন গাড়ির অবস্থা বেহাল, কেমন আছেন অভিনেত্রী?

এরপর চলতে থাকে ফটোশুটের পালা। একে অপরকে জড়িয়ে ধরে একের পর এক ছবি তুলতে থাকেন তারকা জুটি। সম্পন্ন হয় কেক কাটার পর্ব। একে অপরকে সেই কেক খাইয়ে দেন হবু দম্পতি। সোশ্যাল মিডিয়ায় মধুমিতার পোস্ট করা ছবি দেখেই অভিনেত্রীকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেন সকলে।

প্রসঙ্গত, দেবমাল্য পেশায় ইঞ্জিনিয়ার, আইটি সেক্টরে চাকরি করেন। মধুমিতার মতো তিনিও ঘুরতে বেজায় ভালোবাসেন। ২৩ জানুয়ারি বিয়ের আসর বসবে বারুইপুর রাজবাড়িতে। তারপর ২৫ জানুয়ারি হবে রিসেপশন। শোভাবাজার রাজবাড়িতে বসবে প্রীতিভোজের আসর। বিয়ের দিন সাবেকি সাজে পাওয়া যাবে বর-কনেকে।