...
...
Next Story

'মা বেহেন'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে হিট জুটি মাধুরী-অনিলের রিইউনিয়ন! ‘প্রেমের ছবিতে কাস্ট করুন…’, আবেগে ভাসলো নেটপাড়া

অভিনেত্রী মাধুরী দীক্ষিত এবং অনিল কাপুর ১৯৮০-এর দশকের শেষভাগ ও ১৯৯০-এর দশকে রুপালি পর্দায় রাজত্ব করেছিলেন। এই প্রিয় অন-স্ক্রিন জুটি সম্প্রতি মাধুরীর ছবি ‘ মা বেহেন’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে পুনরায় একত্রিত হয়েছিলেন।

Published on: Jun 7, 2026, 14:18:11 IST
Advertisement

অভিনেত্রী মাধুরী দীক্ষিত এবং অনিল কাপুর ১৯৮০-এর দশকের শেষভাগ ও ১৯৯০-এর দশকে রুপালি পর্দায় রাজত্ব করেছিলেন এবং একসঙ্গে 'তেজাব' ও 'রাম লক্ষণ'-এর মতো বেশ কিছু হিট ছবি উপহার দিয়েছিলেন। এই প্রিয় অন-স্ক্রিন জুটি সম্প্রতি মাধুরীর ছবি ‘ মা বেহেন’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে পুনরায় একত্রিত হয়েছিলেন এবং তাঁদের এই রিইউনিয়ন ভক্তদের পুরোনো দিনে ফিরিয়ে নিয়ে গিয়েছে। অনুষ্ঠানটির ছবি ও ভিডিয়ো এখন ভাইরাল এবং বহু ভক্ত এই জুটিকে আবারও একসঙ্গে পর্দায় দেখার ইচ্ছা প্রকাশ করেছেন।

'মা বেহেন'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে হিট জুটি মাধুরী-অনিলের রিইউনিয়ন!
'মা বেহেন'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে হিট জুটি মাধুরী-অনিলের রিইউনিয়ন!

শনিবার, ‘মা বেহেন’ ছবির নির্মাতারা ছবিটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন। কলাকুশলীদের পাশাপাশি এই অনুষ্ঠানে অনিল কাপুরও উপস্থিত ছিলেন। অভিনেতা কালো টি-শার্ট কালো ব্লেজার ও টউজার সাদামাটা লুকে অথচ স্টাইলিশ ভাবে ধরা দিয়েছিলেন । অন্যদিকে, মাধুরীকে একটি নীল ও হলুদ আনারকলি স্যুটে অসাধারণ দেখাচ্ছিল। পাপারাজ্জিরা ছবি তোলার সময় এই জুটি একসঙ্গে ছবি তোলার জন্য পোজ দেন।

বিভিন্ন পাপারাজ্জি পেজ থেকে শেয়ার করা ভিডিয়ো এবং ছবিগুলো ভক্তদের মধ্যে ঝড় তুলেছে। একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘এঁদের আবার একসঙ্গে দেখতে পেলে খুব ভালো লাগবে।’ আর একজন লিখেছেন, ‘দয়া করে এঁদের আবার একটি সিনেমায় একসঙ্গে নিন!’ আর একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘এই জুটি অতুলনীয়!’ আর একজন লিখেছেন, ‘পর্দায় ওঁরা এখনও একটি ভালো জুটি। ওঁদেরকে আবার ছবিতে একসঙ্গে দেখতে চাই।’ একটি মন্তব্যে লেখা ছিল, ‘আজও এঁদের জুটি সুপারহিট। ওঁদেরকে একসঙ্গে খুব ভালো লাগে। দয়া করে ওঁদের একসঙ্গে একটি রোমান্টিক সিনেমায় কাস্ট করুন।’

তাঁদের দু'জনকে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল ‘টোটাল ধামাল’ ছবিতে। ইন্দ্র কুমার পরিচালিত ২০১৯ সালের এই অ্যাডভেঞ্চার কমেডিটিতে অজয় ​​দেবগন, রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি, সঞ্জয় মিশ্র, জাভেদ জাফরি, বোমান ইরানি, বিজয় পাটকর এবং মহেশ মাঞ্জরেকরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয়েছিল এবং বিশ্বব্যাপী ২৩২ কোটি টাকারও বেশি সংগ্রহ করেছিল।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe