বলিপাড়ার খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার তারকাখচিত দিওয়ালি পার্টিতে (Manish Malhotra Diwali Bash) বসেছিল চাঁদের হাট। তবে সেখানে সবথেকে বেশি নজর কেড়েছেন বলিউড কুইন মাধুরী দীক্ষিত ও ড. শ্রীরাম নেনের জ্যেষ্ঠ পুত্র আরিন নেনে (Arin Nene)। চর্চিত প্রেমিকা খুশি-র সঙ্গে প্রকাশ্যে ক্যামেরাবন্দি হয়ে নেটপাড়ায় নিজেদের প্রেমের জল্পনায় প্রায় সিলমোহরই দিয়ে দিলেন এই স্টার কিড।

পাপারাজ্জিদের সামনে একে অপরের সঙ্গে অত্যন্ত স্বাচ্ছন্দ্য ও হাসিমুখে পোজ দিতে দেখা যায় আরিন ও খুশিকে। শুধু দুজন নয়, মাধুরী দীক্ষিত এবং ড. শ্রীরাম নেনের পাশে দাঁড়িয়ে পারিবারিক ফ্রেমেও দেখা মেলে তাঁদের।
মণীশ মালহোত্রার পার্টিতে পারিবারিক ফ্রেম:
উৎসবের এই বিশেষ রাতে গোলাপি রঙের মণীশ মালহোত্রার ডিজাইনার শাড়িতে সেজেছিলেন মাধুরী দীক্ষিত। মাধুরী ও ড. শ্রীরামের পাশাপাশি ট্র্যাডিশনাল পোশাকে আরিন এবং খুশির ম্যাচিং স্টাইলিশ লুক সবার দৃষ্টি আকর্ষণ করেছে।
ক্যামেরার সামনে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকানো এবং খুশির পাশে আরিনের সাবলীল উপস্থিতি নেটিজেনদের মন জয় করে নিয়েছে। পার্টি চলাকালীন কারিনা কাপুর খানের সঙ্গে সেলফি ছাড়াও আরিনের সঙ্গে বিশেষ মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নেন খুশি।
২ বছর ধরে ডেটিং! সোশাল মিডিয়ায় সম্পর্ক স্পষ্ট:
আরিন ও খুশির সম্পর্কের গুঞ্জন টলিপাড়া ও বলিপাড়ায় নতুন নয়। বিগত মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে দুজন একসঙ্গে সময় কাটানোর কিছু ছবি পোস্ট করে খুশি ক্যাপশনে লিখেছিলেন, ‘২ বছর, আর্শীবাদধন্য’। সেই পোস্টের কমেন্ট বক্সে আরিন নিজেই মন্তব্য করেন— ‘মাই হার্ট’ (My heart)। এবার দিওয়ালির রাতে মাধুরী-শ্রীরামের উপস্থিতিতে দুজনকে পরিবারের সাথে একত্রে দেখে নেটিজেনদের ধারণা, এই সম্পর্কে পরিবারেরও পূর্ণ সম্মতি রয়েছে।
বলিউডে সহকারী পরিচালক ও অ্যাপলে টেক প্রজেক্ট:
{{/usCountry}}বলিউডে সহকারী পরিচালক ও অ্যাপলে টেক প্রজেক্ট:
{{/usCountry}}বলিউডে আত্মপ্রকাশের অপেক্ষায় থাকা আরিন নেনেশ ইতিমধ্যেই করণ জোহরের ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।
তবে এক সাক্ষাৎকারে মাধুরী দীক্ষিত জানিয়েছিলেন যে, প্রযুক্তি ও সংগীতের প্রতি আরিনের ভীষণ ঝোঁক রয়েছে। তিনি কম্পিউটার সায়েন্স ও মিউজিক নিয়ে পড়াশোনা করেছেন এবং বিখ্যাত টেক প্রতিষ্ঠান অ্যাপল (Apple)-এ নয়েজ রিডাকশন প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন।