মহাভারত মহাকাব্যের সব থেকে শক্তিশালী এবং ন্যায়বীর চরিত্র ছিল ভীম। কিন্তু একটি শক্তিশালী চরিত্রে অভিনয় করা আর বাস্তবে ঠিক তেমন চরিত্রের মানুষ হওয়া আকাশ পাতাল তফাৎ। মহাভারত ধারাবাহিকে ভীম চরিত্রে যিনি অভিনয় করেছিলেন তার নাম সৌরভ গুরজার।

সৌরভের বিরুদ্ধে এবার প্রতারণার অভিযোগ উঠল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাকি এক মহিলার সঙ্গে দিনের পর দিন সহবাস করেছিলেন তিনি। এমনকি ওই মহিলাকে হেনস্থা করার অভিযোগও ওঠে। এই ঘটনার জেরে আজ মুম্বাইয়ে বিমানবন্দর থেকে অভিনেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন: 'তুমি কেন বাংলায় এসেছ?', বাংলার শিল্পীদের ‘পুকুরের মাছ’ বলায় রাজবীরকে কড়া ধমক সৌরভের
সৌরভ প্রসঙ্গে
২০১৩ থেকে ২০১৪ সালে ছোট পর্দার মহাভারত ধারাবাহীকে ভীম চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। অভিনেতা হওয়া ছাড়াও তিনি পেশায় একজন কুস্তিগীর। জানা গিয়েছে, ২০২১ সালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক মহিলার সঙ্গে পরিচয় হয় সৌরভের। এরপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। ওই মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে আমেরিকায় একসঙ্গে থাকতেন তাঁরা।
ওই মহিলার দাবি, তিনি আমেরিকায় একটি ভাল চাকরি করতেন কিন্তু সৌরভ জোর করে সেই চাকরি ছাড়ান। সৌরভ কথা দিয়েছিলেন ভারতে ফিরে নতুন ব্যবসা শুরু করবেন তারা। বিয়ে করে একটি নতুন জীবন শুরু করবেন কিন্তু সেসব কিছুই হয়নি।
{{/usCountry}}ওই মহিলার দাবি, তিনি আমেরিকায় একটি ভাল চাকরি করতেন কিন্তু সৌরভ জোর করে সেই চাকরি ছাড়ান। সৌরভ কথা দিয়েছিলেন ভারতে ফিরে নতুন ব্যবসা শুরু করবেন তারা। বিয়ে করে একটি নতুন জীবন শুরু করবেন কিন্তু সেসব কিছুই হয়নি।
{{/usCountry}}আরও পড়ুন: 'কিছু সিদ্ধান্ত আগেই নেওয়া উচিত ছিল', কোন আক্ষেপ থেকে গিয়েছে দেবের মনে?সৌরভের কথায় নিজের ক্যারিয়ার ছেড়ে ভারতে ফিরে এসেছিলেন ওই মহিলা কিন্তু তারপর বুঝতে পেরেছেন যে সবটাই ভুয়ো। ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত একসাথে ছিলেন তাঁরা। কিন্তু বিয়ে নিয়ে সৌরভ কখনও কিছুই বলেননি। তারপর একদিন হঠাৎ করে কিছু না জানিয়ে উধাও হয়ে যান।
অবশেষে ওই মহিলা গাচীবাউলি পুলিশের দ্বারস্থ হন। ওই মহিলার অভিযোগ পাওয়া মাত্র তদন্তে নামে পুলিশ। এরপরই মুম্বাই বিমানবন্দর থেকে সৌরভকে আটক করা হয়। সেখান থেকে সোজা হায়দরাবাদে তাকে নিয়ে আসা হয়। এই মুহূর্তে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন সৌরভ।