Mahesh Bhatt: মেয়ের জন্মের পর নিজেকে বদলে ফেলেছেন রণবীর, আলিয়ার দৃষ্টিভঙ্গিও পাল্টেছে অনেকটাই। কিন্তু এসব কিছুর মধ্যে আরও একজন আছেন যিনি নিজেকে পুরোপুরি পাল্টে ফেলেছেন নাতনির জন্মের পর, তিনি হলেন প্রবীণ চিত্র পরিচালক মহেশ ভাট।
Mahesh Bhatt: রণবীর কাপুর এবং আলিয়া ভাটের একমাত্র সন্তান রাহা জন্মের পর থেকে পরিবারের সদস্যদের মধ্যে এসেছে আমূল পরিবর্তন। মেয়ের জন্মের পর নিজেকে বদলে ফেলেছেন রণবীর, আলিয়ার দৃষ্টিভঙ্গিও পাল্টেছে অনেকটাই। কিন্তু এসব কিছুর মধ্যে আরও একজন আছেন যিনি নিজেকে পুরোপুরি পাল্টে ফেলেছেন নাতনির জন্মের পর, তিনি হলেন প্রবীণ চিত্র পরিচালক মহেশ ভাট।
নাতনিকে ‘স্বর্গীয় আশীর্বাদ’ বললেন মহেশ ভাট
সম্প্রতি একটি আলাপচারিতায় এই বর্ষিয়ান পরিচালক জানান, নাতনির জন্মের পর থেকে কীভাবে তাঁর জীবনে বদল এসেছে। কীভাবে রাহা সব কিছু এক মুহূর্তের জন্য বদলে দিয়েছে তাঁর জীবনে। তিনি নাতনিকে এক ফোঁটা স্বর্গীয় আশীর্বাদের মতোই দেখেন বলে জানান।
মহেশ ভাট ই টাইমসকে বলেন, ‘আলিয়ার জার্নি সবেমাত্র আমি উপলব্ধি করছিলাম, তখনই আমার নাতনির জন্ম হয়। ওর কথা ভাবলেই মন ভালো হয়ে যায়। আমার মেয়েকে একজন অভিভাবক হিসাবে দেখা এবং রাহাকে ধীরে ধীরে বড় হতে দেখার এই সৌভাগ্য আমি প্রতিনিয়ত উপভোগ করি।’
পরিচালক আরও বলেন, ‘ও আসার পর থেকে সময়ের মূল্য যেন আরও বেড়ে গিয়েছে। মেয়ে, তার সন্তানকে দেখতে দেখতে হঠাৎ করেই অনুভব হয় যে এই ধারাবাহিকতা শত শত বছর ধরে চলে আসছে, যা আপনার মৃত্যুর পরেও চলতে থাকবে। আমি জানি আমি অন্য দাদুদের থেকে আলাদা নই। প্রত্যেকেই আমার মতো শেষ মুহূর্তে জীবনকে নতুন করে আবিষ্কার করে। নাতনির সঙ্গে এক মুহূর্তের জন্য সারাদিনে কথা বলাই যথেষ্ট মনে হয়।’
রাহা নিয়ে কথা বলতে গিয়ে পরিচালক জানান, তিনি লক্ষ্য করেছেন পরিবারের অন্যান্য সদস্য রাহার সঙ্গে ইংরেজিতে কথা বললেও রাহা হিন্দিতে কথা বলতেই সচ্ছন্দে বোধ করে।
রাহা প্রসঙ্গে
রাহা জন্ম নেয় ২০২২ সালের শেষের দিকে, ওই একই বছর এপ্রিল মাসে সাত পাকে বাঁধা পড়েন আলিয়া এবং রণবীর। দুই পরিবারের উপস্থিতিতে ধুমধাম করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেই তারকা জুটি। আপাতত কাজের ফাঁকে সন্তানকে নিয়েই ব্যস্ত থাকেন দুই পরিবারের সকলে।