Mahua Roy Chowdhury Biopic: ‘গুনগুন করে মহুয়া’ ছবিতে এন্ট্রি ঋদ্ধিমার, থাকবেন কোন অভিনেত্রীর চরিত্রে?
Mahua Roy Chowdhury Biopic: এই মুহূর্তে জোর কদমে চলছে গুনগুন করে মহুয়া বায়োপিকের শ্যুটিং। একটা সময় মহুয়া রায় চৌধুরী ছিলেন এমন একজন অভিনেত্রী যিনি একাই ইন্ডাস্ট্রিতে নিজের আধিপত্য বজায় রেখেছিলেন।
Mahua Roy Chowdhury Biopic: এই মুহূর্তে জোর কদমে চলছে ‘গুনগুন করে মহুয়া’ বায়োপিকের শ্যুটিং। একটা সময় মহুয়া রায় চৌধুরী ছিলেন এমন একজন অভিনেত্রী যিনি একাই ইন্ডাস্ট্রিতে নিজের আধিপত্য বজায় রেখেছিলেন। পেশাগত জীবনে তিনি যে পর্যায়ে নিজেকে নিয়ে গিয়েছিলেন সেই পর্যায়ে তাঁকে পৌঁছে দেওয়ার পেছনে অনেকটা অবদান ছিল অভিনেত্রী সন্ধ্যা রায়ের। এক কথায় সন্ধ্যা রায়কে মহুয়া রায় চৌধুরীর গুরু বললেও ভুল বলা হবে না।

মহুয়া রায় চৌধুরীর বায়োপিকে থাকবে সন্ধ্যা রায়ের একটা গুরুত্বপূর্ণ অংশ। আর এই চরিত্রেই অভিনয় করবেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। মহুয়ার জীবনে সন্ধ্যা রায়ের অবদান কতটা ছিল বা দুজনের মধ্যে সম্পর্ক কেমন ছিল সেটাই তুলে ধরা হবে এই ছবির মাধ্যমে।
আরও পড়ুন: কলকাতার বুকে মিশে যাচ্ছে লাল-সবুজ রক্ত! প্রকাশ্যে সৃজিতের নতুন ছবির পোস্টার
মহুয়া রায় চৌধুরীর কথা বলতে গিয়ে বেশ কিছু মাস আগে সন্ধ্যা রায় জানিয়েছিলেন, মহুয়া শুধুমাত্র একজন ভালো অভিনেত্রী ছিলেন তা নয়, নাচ না শিখেই তিনি যেভাবে নাচ করতে পারতেন তাতে মুগ্ধ হয়ে গিয়েছিলেন তরুণ মজুমদার। মাত্র ১৩ বছর বয়সে শ্রীমান পৃথ্বীরাজ ছবিতে লুক টেস্টের জন্য এসেছিলেন মহুয়া, যাকে এক নজরে দেখেই পছন্দ হয়ে গিয়েছিল সকলের। মহুয়াকে তৈরি করার গুরুদায়িত্ব সন্ধ্যা রায়কে দিয়েছিলেন তরুণ মজুমদার, যে দায়িত্ব তিনি অক্ষরে অক্ষরে পালন করেছিলেন।
সন্ধ্যা রায়ের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে ভীষণ খুশি ঋদ্ধিমা। পুরনো যুগের নায়িকারা কেমন ছিলেন তার কিছুটা নিজে থেকেই কল্পনা করে বাকিটা অনুশীলনের মাধ্যমে পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করছেন তিনি। মহুয়া চৌধুরীর সঙ্গে সন্ধ্যা রায়ের সম্পর্ক কেমন ছিল তা নিয়ে ইতিমধ্যেই রীতিমতো গবেষণা করে ফেলেছেন তিনি। তাই ঋদ্ধিমার হাত ধরে সন্ধ্যা রায়ের চরিত্র যে খুব সুন্দর ভাবে ফুটে উঠবে, সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: 'বাবা হিসেবে এটাই চাওয়া...', সন্তানকে কেমন মানুষ হতে দেখতে চান পরমব্রত?
প্রসঙ্গত, মাত্র ২৬ বছর বয়সে রহস্যজনকভাবে মৃত্যু হয় মহুয়া রায়চৌধুরীর। অভিনেত্রীর মৃত্যু আত্মহত্যা ছিল নাকি খুন তা এখনও পর্যন্ত জানা যায়নি। অভিনেত্রীর জীবনের নানান অজানা কাহিনি এবার তুলে ধরা হবে এই ছবির মাধ্যমে। এই সিনেমায় দেবলীনাকে দেখতে পাওয়া যাবে মহুয়া রায় চৌধুরীর দিদির চরিত্রে। মহুয়ার বাবার চরিত্রে অভিনয় করবেন লোকনাথ দে।
মহুয়ার চরিত্রে দুজন অভিনেত্রী অভিনয় করছেন। একদিকে মহুয়ার তরুণ বয়সের চরিত্রে অভিনয় করছেন দিব্যানী মন্ডল এবং অন্যদিকে প্রাপ্তবয়স্ক চরিত্রে অভিনয় করবেন অঙ্কিতা মল্লিক। মহানায়ক উত্তম কুমারের চরিত্র দেখতে পাওয়া যাবে অভিনেতা তথাগত মুখোপাধ্যায়কে।
E-Paper

