...
...
Next Story

'তোমার হাসি আমার জীবনের সব থেকে বড় সুখ', জন্মদিনে কাকে ভালোবাসার ভরালেন মৈনাক?

গতকাল ছিল অভিনেতা মৈনাক ঢোলের জন্মদিন। এই বিশেষ দিনে অভিনেতার কাছের মানুষেরা শুভেচ্ছাবার্তায় ভরিয়েছিলেন অভিনেতাকে। নিজের জন্মদিনের ঠিক একদিন পরেই এমন একজন বিশেষ মানুষের জন্মদিন, যাকে ছাড়া এক মুহূর্ত নিজের জীবন ভাবতেই পারেন না তিনি।

Published on: Oct 6, 2026, 14:01:00 IST
Advertisement

গতকাল ছিল অভিনেতা মৈনাক ঢোলের জন্মদিন। এই বিশেষ দিনে অভিনেতার কাছের মানুষেরা শুভেচ্ছাবার্তায় ভরিয়েছিলেন অভিনেতাকে। নিজের জন্মদিনের ঠিক একদিন পরেই এমন একজন বিশেষ মানুষের জন্মদিন, যাকে ছাড়া এক মুহূর্ত নিজের জীবন ভাবতেই পারেন না তিনি। তাই এই বিশেষ দিনে ভালোবাসার মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা বার্তায় ভরালেন মৈনাক।

জন্মদিনে কাকে ভালোবাসার ভরালেন মৈনাক?
জন্মদিনে কাকে ভালোবাসার ভরালেন মৈনাক?

মৈনাকের জীবনের সেই গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম ‘মা’। এই পৃথিবীতে মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা হয়তো কেউ বাঁচতে পারবে না, তাই যখনই দুঃখ কষ্ট মনের মধ্যে জমা হয় তখনই নিজের অজান্তেই মন থেকে যে শব্দটি সবার আগে বেরিয়ে আসে, সেটি হলো মা। মা পাশে থাকলে পৃথিবীটা আরো অনেক বেশি সুন্দর হয়, মনে হয় পরিপূর্ণ।

প্রসঙ্গত, খুব সম্প্রতি ‘কনে দেখা আলো’ ধারাবাহিককে অভিনয় করছিলেন মৈনাক। এই ধারাবাহিকে কার্যত নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা দিয়েছিল তাঁকে। তবে এমন ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে বেজায় খুশি মৈনাক। এমন কিছু চরিত্র যেখানে নিজেকে উন্মোচন করার সুযোগ পাওয়া যায়, তেমন চরিত্রে অভিনয় করলে দর্শকদের মনে সেই অভিনেতা বা অভিনেত্রীকে নিয়ে একটা আলাদা দাগ কাটে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks