...
...
Next Story

Maitreyee Mitra: চেয়েছিলেন অটোগ্রাফ, পান গোটা ঠিকানা, কার ব্যবহারে মুগ্ধ হয়েছিলেন মৈত্রেয়ী?

Maitreyee Mitra: এমন অনেক সময় হয়, পছন্দের অভিনেতা অভিনেত্রী যাকে ছোটবেলা থেকে দেখে বড় হওয়া, তার সঙ্গেই স্ক্রিন শেয়ার করার অনুভূতিটাই আলাদা।

Published on: Jun 28, 2026 08:09 PM IST
Advertisement

Maitreyee Mitra: এমন অনেক সময় হয়, পছন্দের অভিনেতা অভিনেত্রী যাকে ছোটবেলা থেকে দেখে বড় হওয়া, তার সঙ্গেই স্ক্রিন শেয়ার করার অনুভূতিটাই আলাদা। তবে সেই পছন্দের অভিনেত্রীর সঙ্গে কাটানো মুহূর্ত যদি হয় ভীষণ স্পেশাল, তাহলে সহ অভিনেত্রী হওয়ার পরেও সেই মুগ্ধতা কখনও কমে যায় না। এমনই ঘটনা ঘটেছিল অভিনেত্রী মৈত্রেয়ী মিত্রর সঙ্গে।

কার ব্যবহারে মুগ্ধ হয়েছিলেন মৈত্রেয়ী?
কার ব্যবহারে মুগ্ধ হয়েছিলেন মৈত্রেয়ী?

সম্প্রতি পুরনো একটি অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ার দ্বারা শেয়ার করেন তিনি। ১৯৯৩ সালে যখন তিনি কিশোরী, তখন পাড়ার ক্লাবের কালীপুজোয় অন্যান্যদের মতো অতিথি শিল্পী হয়ে এসেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তখন ‘শ্বেত পাথরের থালা’ ছবির হাত ধরে সবে ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেছিলেন ঋতু। প্রথম ছবির হাত ধরেই বেশ ভালো জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী।

আরও পড়ুন: বিগ বস আনছেন প্রিন্স অফ কলকাতা, স্টার জলসার ময়দানে সৌরভের ছক্কা

তবে জনপ্রিয়তা থাকলেও মোটেই অহংকার ছিল না ঋতুপর্ণার। তাই অচেনা হলেও মৈত্রেয়ীর সঙ্গে বন্ধুত্ব করেছিলেন ঋতুপর্ণা, অনুষ্ঠানে সরবক্ষণ ছোট্ট মেয়েটির হাত ধরে ঘুরেছিলেন তিনি। পছন্দের নায়িকাকে সেদিন মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে ছিলেন ইন্ডাস্ট্রির হবু নায়িকা।

সেদিন ঋতুপর্ণার থেকে অটোগ্রাফ চাওয়ায় তিনি শুধুমাত্র সই করে দিয়েছিলেন তা নয়, লিখে দিয়েছিলেন বাড়ির ঠিকানা। এমন অভিজ্ঞতা কখনওই ভুলে যাওয়ার নয়, তাই ২০০৩ সালে ‘আলো’ ছবিতে যখন ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন মৈত্রেয়ী, তখনও ঠিক একই মুগ্ধতা নিয়েই সহ শিল্পীর দিকে তাকিয়ে ছিলেন তিনি।

আরও পড়ুন: এবার মিনি সিরিজে দেখা যাবে ঊষসীকে, কার সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী?

১০ বছরের ব্যবধানেও ঋতুপর্ণা সেনগুপ্তর ব্যবহারে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি, আর সেটাই বারবার মুগ্ধ করেছিল সহশিল্পীকে। এত বছর পরেও সেই পুরনো দিনের কথা আজও স্পষ্ট মৈত্রেয়ীর মনে, তাই সেই অটোগ্রাফ সঙ্গে নিয়ে ফেলে আসা পুরনো স্মৃতি রোমন্থন করলেন অভিনেত্রী।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe