...
...
Next Story

১৯ বছরের ছোট হর্ষের সঙ্গে প্রেমে করছেন মালাইকা? নায়িকার ছবি ঘিরে শোরগোল নেটপাড়ায়

অভিনেত্রী মালাইকা অরোরার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল। ছবিতে অভিনেত্রীকে একজন পুরুষের সঙ্গে সেলফি তুলতে দেখা গিয়েছে। গুঞ্জন যে ছবিটি রোমে ভ্যালেন্টাইন্স ডে-তে তোলা হয়েছিল।

Updated on: Feb 21, 2026, 15:31:15 IST
Advertisement

অভিনেত্রী মালাইকা অরোরার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল। ছবিতে অভিনেত্রীকে একজন পুরুষের সঙ্গে সেলফি তুলতে দেখা গিয়েছে। গুঞ্জন যে ছবিটি রোমে ভ্যালেন্টাইন্স ডে-তে তোলা হয়েছিল। মালাইকার সঙ্গে ছবিতে যে ব্যক্তিকে দেখা গিয়েছে তিনি হলেন হীরা ব্যবসায়ী হর্ষ মেহতা। দু'জনকে বেশ কয়েকবার একসঙ্গে দেখা গিয়েছে এবং কিছুদিন ধরেই তাঁদের সম্পর্কের গুঞ্জন সোশ্যাল মিডিয়া জুড়ে। যদিও অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকে মালাইকাকে হর্ষের সঙ্গে বেশ কয়েকবার দেখা গিয়েছে, তবুও তাঁরা দু'জন এখনও এই বিষয়ে মুখ খোলেননি।

১৯ বছরের ছোট হর্ষের সঙ্গে প্রেমে করছেন মালাইকা? নায়িকার ছবি ঘিরে শোরগোল নেটপাড়ায়
১৯ বছরের ছোট হর্ষের সঙ্গে প্রেমে করছেন মালাইকা? নায়িকার ছবি ঘিরে শোরগোল নেটপাড়ায়

আরও পড়ুন: একসময় ৫৬ লাখ টাকা খোরপোশ নেন, এখন পিঙ্কি বলছেন, 'স্ত্রী যদি সক্ষম হন, তাহলে তাঁকে খোরপোশ নাও দিতে পারেন....'

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবিটি একজন রেডিট ব্যবহারকারী পোস্ট করেছেন। ছবিটি পোস্ট করে তিনি দাবি করেন যে মালাইকা অরোরা এবং হর্ষ মেহতা রোমে একসঙ্গে প্রেম দিবস উদযাপন করেছেন। তবে এই ছবিটি প্রসঙ্গে মালাইকা বা হর্ষ এখনও কিছু মন্তব্য করেননি। হিন্দুস্তান টাইমস বাংলাও এটি যাচাই করেনি। রেডিট ব্যবহারকারী লিখেছেন, ‘এই ছবিটি স্পষ্টতই জনসংযোগের উদ্দেশ্যে তোলা হয়েছে। ইচ্ছাকৃত ভাবে এটা সকলের সামনে আনার চেষ্টা করা হয়েছে যেন তাঁরা একসঙ্গে আছেন এটা সকলের সামনে আসে। মালাইকা বছরের পর বছর ধরে খুব একটা ভালো জনসংযোগের জন্য পরিচিত নন।’

মালাইকার ছবি

আরও পড়ুন: ফেব্রুয়ারিতেই অহনার মেয়ের অন্নপ্রাশন, জানেন কবে? খাবারের মেনু থেকে ডেকোরেশন কী হবে? জানালেন নায়িকা

প্রসঙ্গত, মালাইকা অরোরার বয়স ৫২ বছর এবং রিপোর্ট অনুসারে, হর্ষের বয়স ৩৩ বছর। দু'জনের মধ্যে বয়সের পার্থক্য প্রায় ১৯ বছর। সোশ্যাল মিডিয়ায় তাদের বয়সের পার্থক্য নিয়ে প্রচুর ট্রোলিং চলছে। মালাইকা অরোরা এর আগে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন। অর্জুন এবং মালাইকার মধ্যে বয়সের পার্থক্য ছিল ১২ বছর। মালাইকা অরোরা অর্জুন কাপুরের চেয়ে ১২ বছরের বড় ছিলেন। অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে থাকার আগে মালাইকা আরবাজ খানকে বিয়ে করেছিলেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks