মধ্যরাতে রুদ্রজিতের সঙ্গে দ্বিতীয় বিয়ের বিবাহবার্ষিকী উদযাপন মল্লিকার! দেখা মিলল না মেয়ের গরিমার

ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ মল্লিকা বন্দ্যোপাধ্যায়। গত বছরের ২৪ জানুয়ারি জীবনটাকে নতুন করে সাজিয়েছিলেন তিনি। পুরানো বিয়ের তিক্ত অভিজ্ঞতাকে কাটিয়ে চিকিৎসক রুদ্রজিৎ রায়ের সঙ্গে সাত পাকে বাধা পড়েছিলেন। দেখতে দেখতে সেই বিয়ের একবছর পূর্ণ হল। 

Published on: Jan 24, 2026 7:21 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ মল্লিকা বন্দ্যোপাধ্যায়। গত বছরের ২৪ জানুয়ারি জীবনটাকে নতুন করে সাজিয়েছিলেন তিনি। পুরানো বিয়ের তিক্ত অভিজ্ঞতাকে কাটিয়ে চিকিৎসক রুদ্রজিৎ রায়ের সঙ্গে সাত পাকে বাধা পড়েছিলেন। ১৭ বছরের মেয়ে গরিমাকে নিয়েই বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। দেখতে দেখতে সেই বিয়ের একবছর পূর্ণ হল। বিয়ের জন্মদিনে তাই বরের সঙ্গে চুটিয়ে উদযাপন করলেন তিনি তবে একদম ঘরোয়া ভাবে।

মধ্যরাতে রুদ্রজিতের সঙ্গে দ্বিতীয় বিয়ের বিবাহবার্ষিকী উদযাপন মল্লিকার!
মধ্যরাতে রুদ্রজিতের সঙ্গে দ্বিতীয় বিয়ের বিবাহবার্ষিকী উদযাপন মল্লিকার!

আরও পড়ুন: অনুষ্ঠান করতে গিয়ে চরম হেনস্থার শিকার মৌনী! 'ছবি তোলার অজুহাতে আমার কোমর স্পর্শ করে…', যা বললেন নায়িকা

অভিনেত্রী সেই উদযাপনের বেশ কিছু ছবি ভাগও করে নেন অনুরাগীদের সঙ্গে। সেখানে দেখা যায় ঘরোয়া পোশাকে তিনি সঙ্গে তাঁর পরিবারের কাছের মানুষরা ছিলেন আর ছিলেন স্বামী রুদ্রজিৎ। হাসি মুখে ধরা দেন তাঁরা। তারপর তাঁদের কেক কেটে উদযাপন করতেও দেখা যায়। সঙ্গে পাশে একগুচ্ছ ফুল রাখা ছিল। সেগুলো তাঁরা একে অপরকে ভালোবেসে উপহার দিয়েছেন। ছবিগুলি পোস্ট করে মল্লিকা লেখেন, ‘মধ্যরাতে বিবাহবার্ষিকী উদযাপন।’ তবে এই উদযাপনে দেখা মেলেনি মেয়ে গরিমার। যদিও গরিমা দাঁড়িয়ে থেকেই মায়ের বিয়ে দিয়েছিল।

আরও পড়ুন: রক্তাক্ত শরীরে সিংহনাদ ‘কিং’-এর! কবে মুক্তি পাচ্ছে শাহরুখের ছবি? প্রকাশ্যে দিনক্ষণ

করোনা অতিমারির সময়ে মনের মতো সঙ্গী নিজেই খুঁজে নিয়েছিলেন মল্লিকা। চিকিৎসক হিসেবে আলাপ হলেও রুদ্রজিতের ব্যবহার অভিনেত্রী ও তাঁর মেয়ের মন জয় করে নেয়। তারপর ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে ওঠে তাঁদের মধ্যে। পরে তা মোড় নেয় ভালোবাসায়। তবে শুরুতে বিয়ের মতো সিদ্ধান্ত ফের নায়িকা নেবেন কিনা তা নিয়ে খানিক দ্বিধাগ্রস্ত থাকলেও মেয়ে গরিমাই মাকে নতুন জীবনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেয়।

প্রসঙ্গত, অল্প বয়সে ভালোবেসে বিয়ে করেছিলেন মল্লিকা। কিন্তু মেয়ের বয়স যখন ৯ তখন অভিনেত্রীর প্রথম স্বামী এসে জানায় যে তিনি পরকীয়ায় জড়িয়েছেন। সেই থেকে শুরু হয় সমস্যার। তারপর একা হাতেই এক প্রকার মেয়েকে বড় করেন তিনি। তবে এর মাঝেও মল্লিকার জীবনে প্রেম আসে। তিনিও ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। কিন্তু বছর খানেকের মধ্যে সেখানেও জোটে প্রতারণা। তিনি নাকি অভিনেত্রীর উপর শারীরিক নির্যাতনও করতেন এমনটাই দাবি করেছিলেন অভিনেত্রী। তারপর সবটা ছেড়ে বেরিয়ে এসেছিলেন মল্লিকা। প্রেমের উপর থেকে একপ্রকার নায়িকার ভরসাই চলে গিয়েছিল। কিন্তু আবার রুদ্রজিৎ মল্লিকার জীবনে বসন্তের মিষ্টি বাতাস নিয়ে আসেন। বর্তমানে চুটিয়ে সংসার করছেন তাঁরা।