রক্তাক্ত শরীরে সিংহনাদ ‘কিং’-এর! কবে মুক্তি পাচ্ছে শাহরুখের ছবি? প্রকাশ্যে দিনক্ষণ

অনুরাগীরা শাহরুখ খানের 'কিং'-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। শাহরুখের মেয়ে সুহানা খানও এই ছবিতে অভিনয় করেছেন। এবার একটি টিজারের মাধ্যমে ‘কিং’ মুক্তির তারিখ ঘোষণা করা হল।

Updated on: Jan 24, 2026 6:18 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অনুরাগীরা শাহরুখ খানের 'কিং'-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। শাহরুখের মেয়ে সুহানা খানও এই ছবিতে অভিনয় করেছেন। কিন্তু 'কিং' কবে মুক্তি পাবে তা নিয়ে বেশ সমস্যা দেখা দিয়েছিল। মাঝে শোনা গিয়েছিল রণবীরের 'রামায়ণ'-এর জন্য নাকি মুক্তি পিছিয়ে দেওয়া হচ্ছে। আর এবার একটি টিজারের মাধ্যমে ‘কিং’ মুক্তির তারিখ ঘোষণা করা হল।

রক্তাক্ত শরীরে সিংহনাদ ‘কিং’-এর! কবে মুক্তি পাচ্ছে শাহরুখের ছবি? প্রকাশ্যে দিনক্ষণ
রক্তাক্ত শরীরে সিংহনাদ ‘কিং’-এর! কবে মুক্তি পাচ্ছে শাহরুখের ছবি? প্রকাশ্যে দিনক্ষণ

আরও পড়ুন: মহুয়া রায়চৌধুরীর বায়োপিকে নাম ভূমিকায় থাকছেন দিব্যাণী! অঙ্কিতা কি তবে বাদ পড়লেন?

শাহরুখ খানের 'কিং' এই ক্রিসমাসের আবহে মুক্তি পাবে। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে ছবিটি চলতি বছরের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এর সঙ্গে নির্মাতারা ছবিটির নতুন টিজারও সামনে এনেছে। এই ঘোষণার ভিডিয়োটি ভক্তদের কৌতূহলকে যে আরও কিছুটা বাড়িয়ে দিয়েছে তা বলাই বাহুল্য।

শাহরুখ খান এবং পরিচালক সিদ্ধার্থ আনন্দ ‘পাঠান’-এর ৩ বছর পূর্তির ঠিক আগে ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করল। যা এই ব্লকবাস্টার জুটির পুনর্মিলনের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন: অনুষ্ঠান করতে গিয়ে চরম হেনস্থার শিকার মৌনী! 'ছবি তোলার অজুহাতে আমার কোমর স্পর্শ করে…', যা বললেন নায়িকা

মুক্তির তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে, ছবিটির নির্মাতারা বাদশার নতুন এই ছবির বেশ কিছু ঝলকও প্রকাশ করেছেন। ভিডিয়োতে শাহরুখকে একটি নতুন, সাহসী এবং শক্তিশালী অবতারে দেখা গিয়েছে।

এখন বক্স অফিসে শাহরুখ খানের গর্জন শুরু হতে আর বাকি মাত্র ১১ মাস বাকি। এই বড়দিন শাহরুখ খান ভক্তদের জন্য আরও বিশেষ হতে চলেছে। টিজারের শুরুতেই দেখা গিয়েছে বরফ মোড়া পাহাড়ে খাদের ধারে দাঁড়িয়ে শাহরুখ। পরনে নীল রঙের জিন্স ও সাদা শার্ট। গোটা শরীর তাঁর ক্ষতবিক্ষত। ঝড়ে পড়ছে রক্ত। আর সেখানেই দাড়িয়েই প্রবল গর্জন করছে বাদশা। তারপর দেখা যায় কাচের একটি ঘর ভেঙে নেমে আসছেন তিনি। মুখেও লেগে রক্ত। এরপর ছবির নাম ও মুক্তির দিন সামনে আসে। এই সময় আবহে 'কিং'-এর কন্ঠে শোনা যায় ‘ডর নাহি, দহশত হুন’।

শাহরুখ খানের ‘কিং’ ছবিতে ইন্ডাস্ট্রির অনেক জনপ্রিয় অভিনেতারা থাকবেন। আরশাদ ওয়ার্সি, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত, সৌরভ শুক্লা এবং অভয় ভার্মার মতো অভিনেতারা ছবিতে অভিনয় করবেন। তবে এখনও পর্যন্ত কেবল শাহরুখ খানের লুক প্রকাশ করা হয়েছে। শোনা যাচ্ছে যে, দীপিকা পাড়ুকোন ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে পারেন। তবে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।