...
...
Next Story

Happy Birthday Garima: মা-র বিয়ের পিঁড়ি ধরেন গড়িমা! মেয়ের জন্মদিনে মল্লিকা লিখলেন, ‘এভাবে আমার পাশে…’

১৭ বছর বয়সে নিজে দাঁড়িয়ে থেকে মায়ের বিয়ে দেন গরিমা। মেয়ের জন্মদিনে এবার তাঁকে ভালোবাসায় ভরালেন মা মল্লিকা। জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন?

Published on: Jul 9, 2026, 19:00:06 IST
Advertisement

প্রায় মধ্যবয়সে এসে মল্লিকা বন্দ্যোপাধ্যায় জীবনে এসেছে ভালোবাসার মানুষ। আর এই ভালোবাসার মানুষের কাছে মা-কে তুলে দেন মেয়ে অদ্রিজাই। মাত্র ১৭ বছর বয়সে তিনি যা করেন, তা শিক্ষণীয় যে কোনো বয়সীদের কাছেই। শুধু তাই নয়, নতুন বাবা রুদ্রজিৎ রায়কেও ভরিয়েছেন ভালোবাসায়। মল্লিকার বিয়ের পর শুধু নেটিজেন ও তাঁর অনুরাগীরা অভিনেত্রীর নতুন জীবনের জন্য সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাননি, ভালোবাসায় ভরিয়েছিলেন অদ্রিজাকেও তাঁর এই সাহসী পদক্ষেপের কারণে।

মেয়ে গরিমার জন্মদিনে শুভেচ্ছা জানালেন মল্লিকা।
মেয়ে গরিমার জন্মদিনে শুভেচ্ছা জানালেন মল্লিকা।

এবার মেয়ের জন্মদিনে শুভেচ্ছা এল মল্লিকার থেকে। মা-মেয়ের একটি মিরর সেলফি পোস্ট করে লিখলেন, ‘গরিমা শুভ জন্মদিন, সোনা মা। তোমাকে নিয়ে লিখতে শুরু করলে হয়তো আর শেষই হবে না। ছোটবেলা থেকে আজ পর্যন্ত তুমি সবসময় আমাকে আগলে রেখেছ, সামলে রেখেছ। জানি না আমি তোমার একজন ভালো মা হতে পেরেছি কি না, কিন্তু আমার কাছে তুমিই এই পৃথিবীর সেরা মেয়ে। সারাজীবন এভাবেই আমার পাশে থেকো, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া।’

‘আবারও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, আদ্রিজা বন্দ্যোপাধ্যায়। একটা কথা সবসময় মনে রাখবে মা— জীবনে অনেক বড় হতে হবে, কিন্তু তার থেকেও বড় কথা, একজন ভালো মানুষ হতে হবে। তোমার স্বপ্নগুলো যেন একদিন সত্যি হয়, আর তুমি যেন সবসময় হাসিখুশি ও সুস্থ থাকো। অনেক ভালোবাসা আর আশীর্বাদ রইল।’

২০২৫ সালের জানুয়ারি মাসে একেবারে ধুমধাম করেই বিয়ে করেছিলেন মল্লিকা ও রুদ্রজিৎ। আসলে তার আগে জীবনটা কাটিয়েছেন মল্লিকা একাই। অদ্রিজার বয়স যখন মাত্র ৭ বছর, জানতে পারেন স্বামী পরকীয়ায় জড়িয়েছে। এক মুহূর্তে মেয়েকে নিয়ে বেরিয়ে আসেন সংসার ছেড়ে। মাঝে ইন্ডাস্ট্রিরই এক মানুষের সঙ্গে প্রেম হয়, সেখানেও প্রতারণা। এরপর ভেবেছিলেন একাই থাকবেন। কিন্তু মল্লিকা তখনও জানতেন না, তাঁর জন্য সুন্দর একটি মানুষকে বেছে রেখেছেন ভগবান।

কাজের সূত্রে, পেশায় ডাক্তার রুদ্রজিৎ রায় প্রযোজিত বাংলা সিনেমা 'পিঞ্জর'-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার আমেরিকার ১৬তম শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল-এ অনুষ্ঠিত হয়েছিল। ছবিতে অভিনয় করেছেন সাগ্নিক মুখোপাধ্যায়, জয় সেনগুপ্ত, ঈশান মজুমদার, সামিউল আলম, মল্লিকা বন্দ্যোপাধ্যায় এবং মমতা শঙ্কর। ১০ জুলাই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe