...
...
Next Story

৪৯ বছরের মল্লিকা শেরাওয়াতের উপর ক্রাশ খেয়েছেন টম ক্রুজ! তাঁকে নাকি ভিডিয়োও পাঠান

‘দ্য ট্রেইটর্স ২’-কে ঘিরে চর্চায় মল্লিকা শেরাওয়াত। এরই মধ্যে শোয়ের একটি ভিডিওতে টম ক্রুজকে নিয়ে বিস্ফোরক দাবি করেছেন অভিনেত্রী। মল্লিকার দাবি, হলিউড তারকার তাঁর উপর ক্রাশ রয়েছে এবং টম তাঁকে ভিডিওও পাঠান।

Published on: Aug 12, 2026, 09:07:20 IST
Advertisement

‘দ্য ট্রেইটর্স ২’-কে ঘিরে ইতিমধ্যেই চর্চায় রয়েছেন মল্লিকা শেরাওয়াত। এরই মধ্যে শোয়ের একটি ভিডিও সামনে এসেছে, যেখানে হলিউড তারকা টম ক্রুজকে নিয়ে বিস্ফোরক দাবি করতে শোনা গিয়েছে অভিনেত্রীকে। মল্লিকার দাবি, টম ক্রুজের তাঁর উপর ‘ক্রাশ’ রয়েছে। এমনকি টম তাঁকে ভিডিওও পাঠান বলে জানিয়েছেন তিনি। অভিনেত্রীর এই মন্তব্যের পরই হতবাক হয়ে যান শোয়ের অন্যান্য প্রতিযোগীরা।

টম ক্রুজের তাঁর উপর ‘ক্রাশ’ রয়েছে, দাবি মল্লিকার

টম ক্রুজ-মালাইকা শেরাওয়াত।
টম ক্রুজ-মালাইকা শেরাওয়াত।

ভিডিওতে দেখা যায়, সকলে একসঙ্গে বসে আড্ডা দিচ্ছেন। সেই সময় আদিত্য কুলশ্রেষ্ঠ মল্লিকাকে প্রশ্ন করেন, তাঁর কি কখনও কারও উপর ক্রাশ হয়েছে? উত্তরে মল্লিকা জানান, তাঁর কারও উপর ক্রাশ হয়নি। এরপর আদিত্য মজা করে প্রশ্ন করেন, তাহলে কি সবার শুধু মল্লিকার উপরই ক্রাশ হয়?

এরপরই মল্লিকা বলেন, “সবার আমার উপর ক্রাশ হয়।” এরপর অভিনেত্রী দাবি করেন, সম্প্রতি টম ক্রুজেরও তাঁর উপর ক্রাশ হয়েছে। তাঁর এই কথা শুনে বাকিরা অবাক হয়ে যান। মল্লিকা তখন স্পষ্ট করে জানান, তিনি মিথ্যে বলছেন না। তাঁর কাছে ফোন থাকলে তিনি সবাইকে টমের পাঠানো ভিডিও দেখাতে পারতেন বলেও দাবি করেন।

কী ধরনের ভিডিয়ো পাঠান টম?

এরপর মল্লিকাকে প্রশ্ন করা হয়, টম ক্রুজ তাঁকে কী ধরনের ভিডিও পাঠান। উত্তরে অভিনেত্রী জানান, তাঁরা একসঙ্গে একটি পার্টিতে ছিলেন এবং সেই সংক্রান্ত ভিডিওই পাঠানো হয়েছে। টমকে অত্যন্ত ভালো মানুষ বলেও প্রশংসা করেন মল্লিকা।

মল্লিকার দাবি নিয়ে শুরু জল্পনা

‘দ্য ট্রেইটর্স ২’-এ কারা রয়েছেন?

‘দ্য ট্রেইটর্স ২’-এ মল্লিকা শেরাওয়াত ছাড়াও রয়েছেন রিয়া চক্রবর্তী, অভিষেক মালহান, শালিনী পাসি, শ্বেতা তিওয়ারি, দিলীপ তাহিল, ইক্কা সিং, ক্রিস্টল ডিসুজা, মুনাওয়ার ফারুকি, পারুল গুলাটি, রণবীর বরার, আদিত্য কুলশ্রেষ্ঠ, অংশ চোপড়া, হারমান সিংহা, করণ সিং ম্যাজিক, প্রিশ, রিডা থারানা, সাহিল সালাথিয়া, শাহনীল গিল, তানিয়া পুরী এবং সৌন্দস মওফকির।

প্রতিযোগীদের মধ্যে কে শেষ পর্যন্ত ‘ট্রেইটর’দের টেক্কা দিয়ে বিজয়ী হন, সেটাই এখন দেখার। বিজয়ীর হাতে উঠবে ট্রফির পাশাপাশি নগদ পুরস্কারও।

কবে থেকে দেখা যাবে ‘দ্য ট্রেইটর্স ২’?

‘দ্য ট্রেইটর্স ২’ আগামী ১৩ অগাস্ট থেকে প্রাইম ভিডিওতে স্ট্রিমিং শুরু হবে। প্রতি বৃহস্পতিবার প্রকাশিত হবে শোয়ের নতুন এপিসোড।

শো শুরুর আগেই অসুস্থ শ্বেতা তিওয়ারি

এদিকে শো শুরু হওয়ার আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শ্বেতা তিওয়ারি। অভিনেত্রী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। বর্তমানে হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। শ্বেতার দ্রুত সুস্থতার জন্য শুভেচ্ছা ও প্রার্থনা জানাচ্ছেন তাঁর অনুরাগীরা।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe