...
...
Next Story

Mamata Shankar: ‘মেয়েরা যা ইচ্ছে তাই করছে, এটাকে স্বাধীনতা বলে না…’! ফের বিতর্কিত মন্তব্য মমতা শঙ্করের

পিঞ্জর-এর ট্রেলার লঞ্চে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা শঙ্কর বলেন, ‘প্রচুর মেয়ে আছে যারা বন্দি। কিন্তু সবাই নয়। কিন্তু কিছু মেয়েরা যেভাবে ফ্রি হয়ে ঘুরছে, এবং যা যা আমরা দেখতে পারছি…’

Published on: Jun 25, 2026 11:21 AM IST
Advertisement

মঙ্গলবার ছিল ‘পিঞ্জর’ সিনেমার ট্রেলার লঞ্চ। আর এই ছবিতে অভিনয় করেছেন সাগ্নিক মুখোপাধ্যায়, জয় সেনগুপ্ত, মল্লিকা ব্যানার্জি রায়, ঈশান মজুমদার এবং মমতা শঙ্কর। আর এদিন ট্রেলার লঞ্চ অনুষ্ঠনে এসে মেয়েদের স্বাধীনতা নিয়ে কথা বললেন অভিনেত্রী-নৃত্যশিল্পী মমতা শংকর। আর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা শঙ্কর বলেন, ‘প্রচুর মেয়ে আছে যারা বন্দি। কিন্তু সবাই নয়। কিন্তু কিছু মেয়েরা যেভাবে ফ্রি হয়ে ঘুরছে, এবং যা যা আমরা দেখতে পারছি…’

মমতা শঙ্কর।
মমতা শঙ্কর।

এরপর নিজের কথাকে সংশোধন করে মমতা শংকর বলেন, ‘কিছু মেয়ে, সব মেয়ে বলব না। বেশিরভাগ মেয়েই ভালো। কিছু মেয়ের যেভাবে বেশি স্বাধীনতা দেখছি, সেটাও ঠিক না। আসলে আমরা ভুল দিকে স্বাধীনতা নিয়ে যাচ্ছি। স্বাধীনতা বলতে যেটা বোঝায়, সেটা কিন্তু আলাদা। যা ইচ্ছে তাই করব, সেটা কিন্তু কখনোই স্বাধীনতা নয়। তাই নারী স্বাধীনতা একেবারে নেই বললে, সেটা ভুল বলা হবে। কিছু মানুষের হাতে রয়েছে অগাধ স্বাধীনতা। আমি বলব আমাদের মেয়েদের, ভলো মেয়েদের এরকম হওয়া উচিত, যারা কষ্টে আছে, চারদিক থেকে চাপের মধ্যে আছে, তাদের ভালো দিকে নিয়ে আসুন। তাই বলে, স্বাধীনতার ভুল ব্যাখ্যা যেন না হয়।’

তবে মমতা শংকরের বলা এই কথাগুলো ভাইরাল হতেই ফের আক্রমণের মুখে পড়তে হয় তাঁকে। এক নেটিজেন লেখেন, ‘একটু চুুপ করুন। অনেক বয়স তো হয়েছে। ঠাকুরের নাম করুন।’ আরেকজন লেখেন, ‘একদম ঠিক। যেমন আপনাকে কথা বলার স্বাধীনতা দেওয়া। এটা খুবই ভুল হয়েছে।’ আরেকজন লিখলেন, ‘আপনাকে কখনো আমি ছেলেদের নিয়ে একটা কথাও বলতে শুনি না, আপনি যতক্ষণ না মুখ খুলছেন ততক্ষণ অন্য রকম। কথা বললেই আর নেওয়া যায় না’।

এর আগেও নানান আলটপকা মন্তব্য নিয়ে আলোচনায় এসেছেন মমতা শঙ্কর। কখনো শাড়ির আঁচল নিয়ে তাঁর বলা কথা, কখনো কলকাতার মেট্রো স্টেশনের সেই চুমু বিতর্ক। তবে তাঁর মন্তব্যকে 'নৈতিক পুলিশিগিরি' বলে উল্লেখ করেন নেটিজেনরা। তরুণ অভিনেতা ঋদ্ধি সেন, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়-সহ বহু তারকাও মুখ খুলেছিলেন মমতা শঙ্করকে নিয়ে।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe