বেঙ্গল'স মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ডে নিজের অভিনব স্টাইলিং দিয়ে ফের নজর কাড়লেন অভিনেত্রী মনামী ঘোষ। বিগত কয়েক বছর ধরেই, যে কোনো অ্যাওয়ার্ড শো বা টলিউডের ফাংশনে একটু অন্যরকম সাজেই দেখা যাচ্ছে নায়িকাকে। যদিও কেউ কেউ তো মস্করা করে আজকাল মনামীকে ‘বাংলার উরফি জাভেদ’ বলেও কটাক্ষ করছে।

বৃহস্পতিবারের অনুষ্ঠানে মনামীকে দেখা গেল একটি স্কার্ট আর টপে। তবে ভাববেন না, সাদামাটা স্কার্ট-টপ সেটা। স্কার্টটি বানাতে ব্যবহার করা হয়েছে লোহার স্ট্রাকচার। আর তারওপর কাপড় আটকে আমব্রেলা কাট দেওয়া হয়েছে। সেই কাপড়ের উপর আবার ছোটদের আকা বিভিন্ন সিনারি। গাছপালা, ঘর, নৌকা, নদী, আকাশ, পাখি… খুদে হাতের কারসাজি।
সঙ্গে হাতে একটি হলুদ নৌকা নিতেও দেখা গেল। যেভাবে ছোটরা কাগজ ভাজ করে নৌকা বানায় ঠিক তেমনটাই। যদিও একই রঙের কাগজ ব্যবহার করে একটি হাতল করা হয়েছে, যাতে সহজেই তা ধরতে পারেন। আর সেই নৌকার গায়ে লেখা, ‘ছুটি ছুটি’।
এমন অভিনব পোশাকের পিছনে কোন ভাবনা কাজ করছে? সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানালেন, ‘এই স্কার্টটা লোহা দিয়ে স্ট্রাকচার করা, আর উপরে যে আঁকাগুলো দেখা যাচ্ছে সেটা একটা এনজিও-র বাচ্চাদের করা পেইন্টিং। ওরা যেটা এঁকেছে, সেটাই পেস্ট করা হয়েছে।’ সঙ্গে মনামী আরও জানালেন যে, ‘থিমের নাম ছুটি ছুটি। আমাদের ছোট বেলায় হত। গরমের ছুটিতে দুরদর্শনে হত ছুটি ছুটি। গরমের ছুটিতে আমরা যেমন, বৃষ্টি হলে নৌকা বানিয়ে ছাড়তাম। পেইন্ট করতাম। এগুলো মাথায় রেখেই এই পোশাকটা ডিজাইন করা হয়েছে।’
তবে দেখা গেল মনামীর এই পোশাক দেখে হাসির ধুম পড়েছে। একজন লেখেন, ‘কখনো কাঁথা দিয়ে জামা বানায়, আবার কখনো যা না তাই বানিয়ে পরে মিডিয়ার সামনে হাজির হয়। এখন মনে হচ্ছে নিয়ে ছোটবেলার ড্রইং খাতার পৃষ্ঠা গায়ে দিয়ে এসেছে।’ আরেকজন লেখেন, ‘এই তো পাওয়া গিয়েছে আমাদের বাসন মেজে রাখার ঝুড়িটা। নিয়ে গিয়ে নীচটা কেটে জামা বানিয়েছে বুড়িটা। তাই তো ভাবি গেল কই।’ আরেকজন আবার লিখলেন, ‘উরফির ছোট বোন বরফি।’ একটি কমেন্টে লেখা হয়েছে, ‘বুড়ো বয়সে কচি সাজ’।
{{/usCountry}}তবে দেখা গেল মনামীর এই পোশাক দেখে হাসির ধুম পড়েছে। একজন লেখেন, ‘কখনো কাঁথা দিয়ে জামা বানায়, আবার কখনো যা না তাই বানিয়ে পরে মিডিয়ার সামনে হাজির হয়। এখন মনে হচ্ছে নিয়ে ছোটবেলার ড্রইং খাতার পৃষ্ঠা গায়ে দিয়ে এসেছে।’ আরেকজন লেখেন, ‘এই তো পাওয়া গিয়েছে আমাদের বাসন মেজে রাখার ঝুড়িটা। নিয়ে গিয়ে নীচটা কেটে জামা বানিয়েছে বুড়িটা। তাই তো ভাবি গেল কই।’ আরেকজন আবার লিখলেন, ‘উরফির ছোট বোন বরফি।’ একটি কমেন্টে লেখা হয়েছে, ‘বুড়ো বয়সে কচি সাজ’।
{{/usCountry}}মনামী ঘোষ ছোট পর্দা দিয়ে কেরিয়ার শুরু করলেও, সিনেমা-সিরিজেও ছাপ ফেলেছেন। তাঁর উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে বেলাশেষে এবং বেলাশুরু, পদাতিক, ভূতের ভবিষ্যৎ। মাত্র ১৭ বছর বয়সে 'সাত কহোঁ' ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন তিনি। 'বিন্নি ধানের খই', 'এক আকাশের নিচে' এবং 'ইরাবতীর চুপকথা'-র মাধ্যমে পৌঁছে যান ঘরে ঘরে। আইলো উমা বাড়িতে, কল্কি, ভিটামিন এম-এর মতো মিউজিক অ্যালবামেও দেখা গিয়েছে মনামীকে।