...
...
Next Story

'শান্তিতে খুন পর্যন্ত করতে পারবো না', AI নিয়ে বিরক্তি প্রকাশ মানসীর

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই খুব সহজে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেয়। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা যে কোন কাজ নিমেষের মধ্যে হয়ে যেতে পারে। কিন্তু কথাতেই আছে না, প্রত্যেকটা ব্যবহারের খারাপ আর ভালো দিক দুটোই থাকে।

Published on: Nov 3, 2026, 21:52:33 IST
Advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই খুব সহজে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেয়। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা যে কোন কাজ নিমেষের মধ্যে হয়ে যেতে পারে। কিন্তু কথাতেই আছে না, প্রত্যেকটা ব্যবহারের খারাপ আর ভালো দিক দুটোই থাকে। কৃত্রিম বুদ্ধিমত্তা যেমন মানুষের কাজ সহজ করে দিচ্ছে তেমন অন্যদিকে মানুষের ব্যক্তিগত পরিসরেও খুব সহজে ঢুকে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা।

AI নিয়ে বিরক্তি প্রকাশ মানসীর
AI নিয়ে বিরক্তি প্রকাশ মানসীর

সম্প্রতি এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নিজের বিরক্তি প্রকাশ করলেন অভিনেত্রী মানসী সিনহা। তিনি জানান, পুজোর আগে তিনি তার স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়া নিয়ে আলোচনা করছিলেন। কিছুক্ষণ পর মোবাইল হাতে নিয়ে দেখেন যে পরপর সেই জায়গার বিভিন্ন খুঁটিনাটি বিবরণ চলে আসছে মুঠোফোনে। যদিও তিনি এই কারণে নিজের মোবাইল নেট সবসময় অফ রাখেন কিন্তু যেহেতু অভিনেত্রীর স্বামী মোবাইল নেট অন ছিল তাই সমস্ত বিবরণ চলে যায় কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে।

আরও পড়ুন: শেষ হয়েও হল না শেষ, এবার থেকে বিগ বসের সিক্রেট রুমে থাকবেন নন্দিনী

সায়ন চক্রবর্তীর সঙ্গে আলাপচারিতায় কিছুটা বিরক্তি স্বরে অভিনেত্রী বলেন, ‘আমি যদি এখন মনে করি যে তোকে ফোন করবো সেটাও শান্তিতে করতে পারব না। আমার মনের সব কথা জেনে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা তারপর দেখব মোবাইলে একের পর এক সাজেশন আছে যে কিভাবে মারলে তুই কষ্ট পাবি না। আবার কৃত্রিম বুদ্ধিমত্তা সবকিছু জেনে যাওয়ার মানে হল পুলিশও সবকিছু জেনে যাবে। শান্তিতে খুন পর্যন্ত করতে পারবো না।’

প্রসঙ্গত, সিনেমা-ওয়েব সিরিজের অভিনয় করলেও এখন সিরিয়াল থেকে নিজেকে দূরে রেখেছেন মানসী। যেহেতু তিনি এখন সিরিয়াল করেন না তাই অনেকটাই সময় বা নিজেদের সময় দেওয়ার। তাই দুর্গাপুজোর আগে সপ্তাহখানেক স্বামীকে নিয়ে বেরিয়ে আসার প্ল্যান করেছিলেন, যা চুপিসারে শুনে নিয়েছিল কৃত্রিম বুদ্ধিমত্তা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks