...
...
Next Story

অন্ধবিশ্বাস না লুকিয়ে রয়েছে কোনও রহস্য, ইরা কীভাবে বাঁচাবে বৈবাহিক জীবন?

‘কালরাত্রি’ ওয়েব সিরিজ হোক অথবা আতঙ্ক টিভি সিরিজ, সৌমিতৃষা মানেই একটা অন্যরকম অভিনয়। যদিও আতঙ্ক টিভি সিরিজের দ্বিতীয় পর্ব এখনও আসতে বাকি, যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সকলে। কিন্তু এর মধ্যেই এবার নতুন একটি সিরিজ নিয়ে হাজির হইচই।

Published on: Nov 3, 2026, 20:04:03 IST
Advertisement

‘কালরাত্রি’ ওয়েব সিরিজ হোক অথবা ‘আতঙ্ক’ টিভি সিরিজ, সৌমিতৃষা মানেই অন্যরকম অভিনয়। যদিও ‘আতঙ্ক’ টিভি সিরিজের দ্বিতীয় পর্ব এখনও আসতে বাকি, যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সকলে। কিন্তু এর মধ্যেই এবার নতুন একটি সিরিজ নিয়ে হাজির হইচই।

ইরা কীভাবে বাঁচাবে বৈবাহিক জীবন?
ইরা কীভাবে বাঁচাবে বৈবাহিক জীবন?

সিরিজের নাম ‘মাঙ্গলিক’। প্রধান ভূমিকায় সৌমিতৃষা কুন্ডু এবং গৌরব চট্টোপাধ্যায়। গুরুত্বপূর্ণ চরিত্রে লাবনী সরকার, অনুরাধা মুখোপাধ্যায়, অঙ্কিতা মাঝি, শিঞ্জিনী চক্রবর্তী, অভিজিৎ সরকার, সৌভিক চক্রবর্তী সহ আরো অনেকে।

আরও পড়ুন: শেষ হয়েও হল না শেষ, এবার থেকে বিগ বসের সিক্রেট রুমে থাকবেন নন্দিনী

টিজার প্রসঙ্গে

কৃশানু গঙ্গোপাধ্যায় পরিচালিত এই সিরিজে এমন এক পুরুষের গল্প দেখানো হবে যার আগের দুই স্ত্রী মারা গিয়েছে শুধুমাত্র সে মাঙ্গলিক বলে। কিন্তু সে মাঙ্গলিক জেনেও তাকে বিয়ের জন্য রাজি হয়ে যায় ইরা। সে এক নজরে ভালবেসে ফেলে তার স্বামীকে। বারবার বারণ সত্ত্বেও সে জোর করে বিয়ে করে।

কিন্তু বিয়ের পর একের পর এক সমস্যা তৈরি হয়। ঠাকুর ঘরে শাড়িতে আগুন লেগে যাওয়া থেকে শুরু করে হাত কেটে যাওয়া, এমন অনেক ঘটনা ঘটে যাতে বারবার প্রমাণ হয়ে যায় যে স্বামী মাঙ্গলিক হওয়ার জন্যই ইরা এমন বিপদে পড়ছে বারবার।

কিন্তু সত্যিই কি এক অন্ধ বিশ্বাসের ফলে মানুষের জীবন শেষ হয়ে যেতে পারে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য? সত্যি কোন দিকে এগোচ্ছে ইরার জীবন? নিজেকে আর নিজের স্বামীকে বাঁচাতে সে কি করবে? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী ২০ নভেম্বর হইচইতে।

আরও পড়ুন: পারিবারিক ভিডিয়োয় কেন নেই দুর্নিবারের পরিবার? সত্যিটা সামনে আনলেন গায়কের বাবা

ছবির টিজার দেখে ভীষণ খুশি দর্শক মহল। তবে অনেকে একই ধরনের চরিত্রে বারবার সৌমিতৃষাকে দেখতে নারাজ। এর আগেও সে একই ধরনের চরিত্রে অভিনয় করছে বলে দাবি দর্শকদের। তবে এবারের গল্প আর অভিনেত্রীর অভিনয় যে অসাধারণ হতে চলেছে তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই কারও।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks