...
...
Next Story

‘রাঙামতী তীরন্দাজ’ শেষ হতেই অনুরাগীদের বিশেষ বার্তা দিলেন পর্দার ‘রাঙা’ মণীষা!

সদ্যই ‘রাঙামতী তীরন্দাজ’-এর শেষ দিনের শ্যুটিং হয়ে গিয়েছে। স্টার জলসা পর্দায় সম্প্রচারিত এই মেগার হাত ধরেই মণীষা মন্ডল পরিচিতি পেয়েছিলেন বিনোদন জগতে। কিন্তু দেখতে দেখতে পথ চলা শেষ হল এই রাঙার। তা কিছুটা মন খারাপ নিয়েই অনুরাগীদের দিলেন বিশেষ বার্তা। কী লিখলেন তিনি?

Published on: Jun 9, 2026, 22:48:05 IST
Advertisement

সদ্যই ‘রাঙামতী তীরন্দাজ’-এর শেষ দিনের শ্যুটিং হয়ে গিয়েছে। স্টার জলসা পর্দায় সম্প্রচারিত এই মেগার হাত ধরেই মণীষা মন্ডল পরিচিতি পেয়েছিলেন বিনোদন জগতে। আর অভিনয়ের গুণে প্রাণ পেয়েছিল পর্দার 'রাঙামতী'। তিনি অল্প সময়ের মধ্যেই হয়ে উঠেছিলেন দর্শকদের ঘরের আদরের মেয়ে 'রাঙা'। কিন্তু দেখতে দেখতে পথ চলা শেষ হল এই রাঙার। তা কিছুটা মন খারাপ নিয়েই অনুরাগীদের দিলেন বিশেষ বার্তা। কী লিখলেন তিনি?

‘রাঙামতী তীরন্দাজ’ শেষ হতেই অনুরাগীদের বিশেষ বার্তা দিলেন পর্দার ‘রাঙা’ মণীষা!
‘রাঙামতী তীরন্দাজ’ শেষ হতেই অনুরাগীদের বিশেষ বার্তা দিলেন পর্দার ‘রাঙা’ মণীষা!

মঙ্গলবার পর্দার 'রাঙামতী' মণীষা একটি পোস্ট করেন। সেই পোস্টে রাঙামতীর লুকে একগুচ্ছ ছবি শেয়ার করেন মণীষা। ছবিগুলি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, 'কী অসাধারণ একটা জার্নি ছিল। প্রথম ছবিটা লুক সেটের সময় তোলা-তখন বুঝিনি, এই সাজটা শুধু একদিনের নয়, বরং একটা দীর্ঘ যাত্রার শুরু।দ্বিতীয় ছবিটা শ্যুটিংয়ের শেষ দিনে তোলা। এই পথচলায় শিখেছি অনেক, কিন্তু শেখার শেষ নেই-নিজেকে ভাঙা আর নতুন করে গড়ার প্রক্রিয়াটাও চলতেই থাকবে। এই যাত্রার প্রতিটা মুহূর্তে পাশে থাকার জন্য সকলকে আমার আন্তরিক ধন্যবাদ।সর্বোপরি ধন্যবাদ রাঙামতি তীরন্দাজের পুরো টিমকে এবং স্পেশালি @logontosusanta দাদাকে।'

মেগায় রাঙামতীকে আঞ্চলিক ভাষায় কথা বলতে দেখা যায়। সেই ভাবেই মণীষা শেষে তাঁর অনুরাগীদের উদ্দেশ্য লেখেন, 'আর চিন্তাটো করিস না রে, এই রাঙামতি তুদের হৃদয়টোতে সব সময় থাইকবেক। কারণ, আই লবুউউউউউ।'

আর একজন লেখেন তোমাকে খুব মিস করব। আর এক অনুরাগী লেখেন, 'রাঙামতী রয়ে যাবে মনের মণিকোঠায়।' আর এক নেটিজেন লেখেন, 'দিদি সত্যি বলছি তোমাকে খুব, খুব মিস করবো, রাঙামতীর নিয়মিত ফ্যান ছিলাম। খুব তাড়াতাড়ি নতুন কিছু নিয়ে আমাদের মাঝে ফিরে আসো এটাই চাই প্রিয় মণীষাদি'।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks