...
...
Next Story

পোষ্যের ভয়ঙ্কর পরিণতি, কান্নায় ভেঙে পড়লেন মঞ্জরী! ন্যায়বিচারের দাবি অভিনেত্রীর

অভিনেত্রী মঞ্জরী ফডনিস সোমবার রাতে তাঁর ইনস্টাগ্রামে একটি মর্মস্পর্শী ভিডিয়ো পোস্ট করেছেন, যেখানে অভিনেত্রী জানান কীভাবে তাঁর হাউজিং সোসাইটির মাইকি নামের একটি কুকুরকে কয়েকজন নৃশংসভাবে হত্যা করে সৈকতে ফেলে দিয়েছিল।

Published on: Jun 9, 2026, 19:51:02 IST
Advertisement

অভিনেত্রী মঞ্জরী ফডনিস সোমবার রাতে তাঁর ইনস্টাগ্রামে একটি মর্মস্পর্শী ভিডিয়ো পোস্ট করেছেন, যেখানে অভিনেত্রী জানান কীভাবে তাঁর হাউজিং সোসাইটির মাইকি নামের একটি কুকুরকে কয়েকজন নৃশংসভাবে হত্যা করে সৈকতে ফেলে দিয়েছিল।

পোষ্যের ভয়ঙ্কর পরিণতি, কান্নায় ভেঙে পড়লেন মঞ্জরী! ন্যায়বিচারের দাবি অভিনেত্রীর
পোষ্যের ভয়ঙ্কর পরিণতি, কান্নায় ভেঙে পড়লেন মঞ্জরী! ন্যায়বিচারের দাবি অভিনেত্রীর

এইচটি সিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘গত মাসে মাড আইল্যান্ডে আমাদের সোসাইটি থেকে মাইকি নিখোঁজ হয়ে যায়। আমি ভেবেছিলাম ও নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে, কিন্তু তিন-চার দিন কেটে যাওয়ার পর আমরা ওকে খুঁজতে শুরু করি। এখন, এক সপ্তাহেরও বেশি সময় পর, এ বিষয়ে খোঁজখবর রাখে এমন একজন আমাদের জানাল যে ওকে নির্মমভাবে মারধর করা হয়েছে এবং আধমরা অবস্থায় খাদি (সৈকত) এলাকায় ফেলে রাখা হয়েছে। আমরা খুঁজেছি কিন্তু…।’

এখন, তারা ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন এবং 'মাইকির জন্য ন্যায়বিচার' চাইছেন। তিনি বলেন, ‘আমি, মাইকির অন্য বন্ধুরা এবং জেভিয়ার সান্তিয়াগোর পরিচালিত একটি এনজিও অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছি। একজন মানুষ কীভাবে এমনটা করতে পারে?’

অভিনেত্রী আরও বলেন, ‘২০১৯-২০ সালের দিকে পরিত্যক্ত মাইকি, চার্লি নামের আরও একটি কুকুরের সঙ্গে আমাদের সোসাইটিতে আসে এবং আমার সিঁড়ির কাছে থাকত। আমি ওর খুব কাছের হয়ে যাই এবং ওর সঙ্গে খেলতাম ও ওর যত্ন নিতাম। আমরা ওকে স্নান করাতাম, সত্যিই ওর খুব যত্ন নিতাম। আমার বাড়িতে দুটো বিড়াল আছে, আর ও বিড়ালদের সঙ্গে মিশতে পারত না, তাই আমরা বাইরে খেলতাম এবং আমাদের প্রতিবেশীদের খেয়াল রাখতাম।’

অভিনেতা উল্লেখ করেছেন যে কুকুরটি বেঁচে আছে কি না, সে সম্পর্কে তাদের কোনও ধারণা নেই। তিনি বলেন, ‘আমরা এখন ওর দেহ খোঁজার চেষ্টা করছি।’

ভিডিয়োটির সঙ্গে মঞ্জরী ক্যাপশনে লেখেন, ‘আমাদের মাইকিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে… এবং আমরা তার জন্য লড়াই করব… এমনটা যেন আর কখনও কোনও সমাজে, কোনও কুকুরের সঙ্গে না ঘটে! মানুষের উচিত পশুকে আঘাত করতে ভয় পাওয়া! পশু নির্যাতনের বিরুদ্ধে আমাদের আরও কঠোর আইন দরকার!’

অভিনেত্রী ভূমি পেডনেকার , অক্ষ পারদাসানি , রিধিমা পণ্ডিত, উপাসনা সিং , সোনল চৌহান, গায়ক বিনীত সিং এবং অন্যান্যরা সোশ্যাল মিডিয়ায় মঞ্জরীর সমর্থনে এগিয়ে এসেছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য জানিয়েছেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks