বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ীকে চেনেন না, এমন মানুষ নেই। তিনি সিনেমা জগতের এমন গৌরব অর্জন করেছেন, যার জন্য অনেকে শুধু স্বপ্ন দেখে যায়। মনোজ বাজপেয়ী ভারতীয় চলচ্চিত্র শিল্পের কিছু সবচেয়ে বিশিষ্ট শিল্পীদের মধ্যে গণ্য হন। কিন্তু এই পর্যায়ে পৌঁছাতে তিনি কঠোর পরিশ্রম করেছেন। তিনি সেই সকল প্রত্যাখ্যানগুলো সহ্য করেছেন, যা নতুন অভিনেতাদের জন্য ভয়াবহ।

মনোজ বাজপেয়ী সম্প্রতি শেখর সুমনের একটি শোয়ে একটি ঘটনা শেয়ার করেছেন, যখন একদিনে তাঁকে তিনটি প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছিল। মনোজ বলেন, ‘যখন আপনি শহরে আসেন, তখন যে দিনটি খারাপ হয়, আর যে মাসটি খারাপ যায়, তখন মনে হয় এর কোনও শেষ নেই।’
তিনি স্মৃতির পাতা উল্টে বলেন, ‘এক দিন এমনও ছিল যখন আমার তিনটি কাজ ছিল। একটি সিরিয়ালে আমার প্রধান ভূমিকা ছিল, একটি কর্পোরেট ছবিতে প্রাধান্য এবং একটি আসন্ন সিরিয়াল ছিল, যা শুরু হয়নি, তাতে আমাকে দ্বিতীয় ভূমিকা দেওয়া হয়েছিল। আমি তিনটিতেই একদিনে বাদ পড়লাম।’
প্রথম টেকের পর বাদ
মনোজ বলেন, ‘আমি শুটিং করতে গিয়েছিলাম এবং প্রথম টেক করলাম। তারপর হঠাৎ করে সহকারী পরিচালক এবং পরিচালক অন্য ঘরে চলে গেলেন। পরে এসোসিয়েট ডায়রেক্টর বললেন, ’তুমি এখানে এসো। উনি আমাকে পোশাকের ঘরে নিয়ে গেলেন এবং বললেন, তুমি তোমার কাপড় পরে নাও। আমাদের কিছু ঠিক মনে হচ্ছে না। দ্বিতীয় কিছু পেলে আমরা জানাব। আমি কাপড় পড়লাম এবং আমার ব্যাগ নিয়ে যখন বেরিয়ে আসছিলাম, যখন আমি দেখলাম অন্য শুটিং সব বন্ধ হয়ে গিয়েছে।'
মনোজ জানান বলেন, ‘আমাকে সবার সামনে বাদ দেওয়া হয়েছিল। খুব অপমানিত হয়ে পড়েছিলাম। কিন্তু আমি কেঁদে ফেলিনি। পরে জানতে পারি আমার বদলে অন্য কাউকে নিয়ে আনা হয়েছে। কিন্তু আমি নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবিনি।'
{{/usCountry}}মনোজ জানান বলেন, ‘আমাকে সবার সামনে বাদ দেওয়া হয়েছিল। খুব অপমানিত হয়ে পড়েছিলাম। কিন্তু আমি কেঁদে ফেলিনি। পরে জানতে পারি আমার বদলে অন্য কাউকে নিয়ে আনা হয়েছে। কিন্তু আমি নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবিনি।'
{{/usCountry}}মনোজ যখন তাঁর তৃতীয় প্রকল্পের শুটিং সম্পর্কে তথ্য জানার জন্য ফোন করেন, তখন জানতে পারেন যে সেখানেও তাঁকে বাদ দেওয়া হয়েছে। মনোজের মুখে এই কথা শুনে শেখর উঠে মনোজকে জড়িয়ে ধরেন ও তাঁর সংগ্রামের প্রতি সম্মান জানান।