...
...
Next Story

পরনে খাটো ধুতি, হাতে লাঠি! মহাত্মা গান্ধীর লুকে এই অভিনেতাকে চিনলেন?

সুধীর মিশ্রর আসন্ন ছবির জন্য ভোলবদল করলেন মনোজ বাজপেয়ী। মহাত্মা গান্ধীর লুকে তাঁকে চেনা দায়।

Published on: Sep 6, 2026, 20:48:43 IST
Advertisement

অভিনয়ের জাদুতে যিনি বারবার দর্শকদের তাক লাগিয়ে দেন, সেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত অভিনেতা মনোজ বাজপেয়ী এবার নামছেন এক ঐতিহাসিক চ্যালেঞ্জে! বিশিষ্ট পরিচালক সুধীর মিশ্রর আগামী পিরিয়ড ড্রামা চলচ্চিত্রে প্রথমবার মহাত্মা গান্ধীর চরিত্রে অভিনয় করতে চলেছেন মনোজ। রবিবার ছবি থেকে অভিনেতার প্রথম লুক প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় তোলপাড় শুরু হয়েছে।

পরনে খাটো ধুতি, হাতে লাঠি! মহাত্মা গান্ধীর লুকে এই অভিনেতাকে চিনলেন?
পরনে খাটো ধুতি, হাতে লাঠি! মহাত্মা গান্ধীর লুকে এই অভিনেতাকে চিনলেন?

চিনতেই পারা যাচ্ছে না মনোজকে:

প্রকাশ্যে আসা ছবিতে মনোজ বাজপেয়ীকে চেনা দায়। কামানো মাথা, পরনে খাদি বস্ত্র আর হাতে হাঁটার লাঠি— নিজেকে পুরোপুরি 'বাপু'র অবতারে রূপান্তর করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, তাঁর পেছনে সারিবদ্ধভাবে হেটে আসছেন অন্য স্বাধীনতা সংগ্রামীরা এবং ব্যাকগ্রাউন্ডে উড়ছে ‘লং লিভ মহাত্মা গান্ধী’ লেখা ব্যানার।

স্বাধীনতা সংগ্রামের এক না-জানা অধ্যায়:

'হাজারো খোয়াইশে অ্যায়সি' কিংবা 'ধারাবি'-র মতো হিট ছবির পরিচালক সুধীর মিশ্র তৈরি করছেন এই ছবি। এখনও ছবির নাম কিংবা মুক্তির তারিখ স্পষ্ট করা হয়নি। খবর অনুযায়ী:

গল্পের পটভূমি: ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অজানা ও চর্চাহীন ২১ দিনের বিশেষ ঘটনাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে চিত্রনাট্য।

প্রযোজনা ও অন্যান্য তারকা: বেনারস মিডিয়াওয়ার্কসের ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন অনুভব সিনহা ও নরেন্দ্র হিরাওয়াত। ছবিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শক্তিমান অভিনেতা সৌরভ শুক্লাকে।

মহাত্মা গান্ধীর এই বায়োপিক ছাড়াও আগামী ১১ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে মনোজ বাজপেয়ীর নতুন ছবি 'লাস্ট ম্যান ইন টাওয়ার'। অরবিন্দ আদিগার বিখ্যাত উপন্যাস অবলম্বনে বেন রেখি পরিচালিত এই ছবিতে প্রথমবার মনোজের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন বোমান ইরানি ও দিব্যা দত্ত।

তবে সুধীর মিশ্রর পরিচালনায় মহাত্মা গান্ধীর জীবনের এই আবেগঘন মানবিক অধ্যায় রূপোলি পর্দায় দেখার জন্য এখন থেকেই সিনেপ্রেমীদের অপেক্ষা তুঙ্গে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe