নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং তা ঘিরে পড়ুয়াদের আন্দোলন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন গীতিকার ও লেখক মনোজ মুনতাশির। তিনি জানিয়েছেন, ছাত্রছাত্রীদের উদ্বেগ ও ন্যায্য দাবির প্রতি তাঁর পূর্ণ সমর্থন রয়েছে। তবে দিল্লির জন্তর মন্তরে চলা বিক্ষোভে তিনি কোনওভাবেই যোগ দেবেন না।

সম্প্রতি টাইমস নাউ-কে দেওয়া এক সাক্ষাৎকারে মনোজ বলেন, ‘আমি কখনও যন্তর মন্তরে যাব না। কারণ, এই মুহূর্তে যাঁরা সেই আন্দোলনের প্রতিনিধিত্ব করছেন, তাঁদের সঙ্গে একই মঞ্চে দাঁড়াতে আমার ভালো লাগবে না। দেশের যুবসমাজ এর চেয়ে অনেক ভালো নেতৃত্ব পাওয়ার যোগ্য।’
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়া কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। একজন পড়ুয়ারও যদি প্রাণহানি ঘটে, তার দায় গোটা সিস্টেমের। এই ঘটনার পক্ষে কেউ কথা বলতে পারে না।’
তবে আন্দোলন থেকে দূরে থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মনোজ দাবি করেন, যন্তর মন্তরের মঞ্চে এমন কিছু মানুষ রয়েছেন, যাঁদের মতাদর্শের সঙ্গে তিনি একমত নন। তাঁর অভিযোগ, সেখানে এমন ব্যক্তিদেরও দেখা যাচ্ছে, যাঁরা অতীতে দেশবিরোধী স্লোগান বা মন্তব্যের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের তিনি প্রকাশ্যেই 'দেশদ্রোহী' বলে উল্লেখ করেন।
মনোজ মুনতাশিরের এই মন্তব্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর বিতর্ক। কেউ তাঁর বক্তব্যকে সমর্থন করেছেন, আবার অনেকে তীব্র সমালোচনাও করেছেন।
{{/usCountry}}মনোজ মুনতাশিরের এই মন্তব্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর বিতর্ক। কেউ তাঁর বক্তব্যকে সমর্থন করেছেন, আবার অনেকে তীব্র সমালোচনাও করেছেন।
{{/usCountry}}এক নেটিজেন লেখেন, ‘আপনার মতো মানুষের প্রতিবাদ মঞ্চে না যাওয়াই ভালো।’ অন্য একজন কটাক্ষ করে লেখেন, ‘আদিপুরুষ এর বিতর্কিত সংলাপের লেখক এখন অন্যদের দেশপ্রেম শেখাচ্ছেন?’ মনোজের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে নতুন করে বিতর্কের পারদ চড়েছে।