ভোজপুরি সিনেমা ও রাজনীতির জগতের পরিচিত মুখ মনোজ তিওয়ারির নাম সমাজ ও বিনোদন জগতে বিশাল। তবে একজন সেলিব্রিটির সন্তান হওয়ার খেসারত যে কতটা মারাত্মক হতে পারে, তার এক মর্মান্তিক সত্য এবার তুলে ধরলেন তাঁর মেয়ে ঋতি তিওয়ারি। 'বিগ বস ২০'-এর প্রতিযোগী হিসেবে প্রবেশ করা ঋতি সম্প্রতি রিয়্যালিটি শো-র মঞ্চেই নিজের জীবনের এই অন্ধকার ও যন্ত্রণাদায়ক দিক নিয়ে মুখ খুলেছেন।

শো চলাকালীন কিংবদন্তি বক্সার মেরি কমের সঙ্গে আড্ডায় ঋতি জানান, তারকা বাবার নাম বহন করা তাঁর জন্য এক বিশাল মানসিক চাপ। তিনি বলেন, 'আমার ওপর সবসময় দ্বিগুণ চাপ থাকে। আমি যাই বলি না কেন, লোকে মন্তব্য করে—'মনোজ তিওয়ারির মেয়ে এই বলেছে, ও তো এমনই!' এর চেয়েও ভয়াবহ বিষয় হলো, কেবল মনোজ তিওয়ারির মেয়ে হওয়ার অপরাধে আমাকে প্রতিনয়ত খুনের আর ধর্ষণের হুমকি সহ্য করতে হয়! আমার ব্যক্তিগত মতামতকেও সবাই ওঁর মতামত বলে ধরে নেয় এবং বাবা বিখ্যাত বলেই আমাকে এভাবে টার্গেট করা হয়।"
শো-র আরেক সহ-প্রতিযোগী কণিকা মানের সঙ্গে নিজের ভাঙা প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়েও মন খুলে কথা বলেন এই গায়িকা-সংগীত পরিচালক। বাবা-মায়ের বিচ্ছেদ এবং সিঙ্গেল মাদার হিসেবে মায়ের লড়াই দেখে বড় হওয়া ঋতির কথায়, তিনি নিজের আত্মপরিচয় তৈরিতেই সবচেয়ে বেশি বিশ্বাসী। নিজের প্রেমের সম্পর্ক ভাঙার কথা জানাতে গিয়ে ঋতি বলেন, ‘আমি কুড়ি বছর ধরে আমার সেরা বন্ধুকে ভালোবাসতাম। কিন্তু সম্প্রতি সেই সম্পর্কের সমাপ্তি ঘটেছে। আমি চাই নিজের পায়ে দাঁড়াতে, কারণ অতীতে আমি এমন কিছু পুরুষের মুখোমুখি হয়েছি যারা আমাকে নিয়ন্ত্রণ করতে চাইত।’
ইউটিউব ও স্পটিফাইয়ে ‘বারিশ’'সহ একাধিক একক গানের সুরকার ও গায়িকা হিসেবে পরিচিতি পাওয়া ঋতি এখন বিগ বসের ঘরে নিজের স্বতন্ত্র পরিচয় গড়তে মরিয়া। উল্লেখ্য, সলমান খান সঞ্চালিত 'বিগ বস ২০'-তে এবার কালার্স টিভি ও জিও-হটস্টারে লড়াই করছেন কাজী তৌকীর, কণিকা মান, মাহি ভিজ, আম্রপালী দুবের মতো ১৬ জন প্রতিযোগী।
{{/usCountry}}ইউটিউব ও স্পটিফাইয়ে ‘বারিশ’'সহ একাধিক একক গানের সুরকার ও গায়িকা হিসেবে পরিচিতি পাওয়া ঋতি এখন বিগ বসের ঘরে নিজের স্বতন্ত্র পরিচয় গড়তে মরিয়া। উল্লেখ্য, সলমান খান সঞ্চালিত 'বিগ বস ২০'-তে এবার কালার্স টিভি ও জিও-হটস্টারে লড়াই করছেন কাজী তৌকীর, কণিকা মান, মাহি ভিজ, আম্রপালী দুবের মতো ১৬ জন প্রতিযোগী।
{{/usCountry}}