...
...
Next Story

‘আমি বিশ্বকে ওই চোখেই দেখি…', সহ-অভিনেতার সঙ্গে সম্পর্কের গুঞ্জনে ক্ষুুব্ধ মানসী, কোন সত্যি সামনে আনলেন?

তিন বছর আগে খুড়তুতো ভাইকে হারান মানসী ও তাঁর দুই বোন। তারপর থেকে বিশ্বরূপকে সেই জায়গায় বসিয়েছেন অভিনেত্রী। ভাইয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে ‘কুরুচিকর রটনা’য় ক্ষুব্ধ মানসী।

Published on: Nov 18, 2026, 17:00:21 IST
Advertisement

টলিপাড়ায় জনপ্রিয় ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’ খ্যাত অভিনেত্রী মানসী সেনগুপ্ত এবং তাঁর সহ-অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়-এর সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। পাশাপাশি মানসী নাকি ধারাবাহিকটি ছেড়ে দিয়েছেন, এমন খবরও রটে যায়। এবার সেই সমস্ত ভিত্তিহীন রটনা ও ভুয়ো খবরের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা পোস্ট করে তীব্র ক্ষোভ উগরে দিলেন মানসী সেনগুপ্ত।

‘আমি বিশ্বকে ওই চোখেই দেখি…', সহ-অভিনেতার সঙ্গে সম্পর্কের গুঞ্জনে ক্ষুুব্ধ মানসী, কোন সত্যি সামনে আনলেন?
‘আমি বিশ্বকে ওই চোখেই দেখি…', সহ-অভিনেতার সঙ্গে সম্পর্কের গুঞ্জনে ক্ষুুব্ধ মানসী, কোন সত্যি সামনে আনলেন?

ধারাবাহিক ছাড়ার গুজব ও সংবাদমাধ্যমের একাংশকে একহাত নিলেন মানসী:

ভিডিওর শুরুতেই ভীষণ বিরক্ত ও হতাশ হয়ে মানসী জানান, আজকাল নিজেকে ‘অভিনেত্রী’ পরিচয় দিতেও তাঁর ভয় লাগছে। কারণ শিল্পীদের খুব সহজেই টার্গেট করা হচ্ছে। ধারাবাহিক ছেড়ে দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রথম কথা, আপনাদের কে জানাল আমি সিরিয়াল ছেড়ে দিয়েছি? আমার প্রোডাকশন হাউস জানিয়েছে, চ্যানেল জানিয়েছে, নাকি আমি জানিয়েছি? একটা চরিত্রের প্রতিদিন শুটিং না থাকলেই গুঞ্জন উঠবে আমি সিরিয়াল ছেড়ে দিয়েছি! সোর্সটা কোথা থেকে পেলেন?’

শুধু ট্রোলাররাই নন, সংবাদমাধ্যমের একাংশ এবং সোশাল মিডিয়ায় ফোন হাতে ‘সাংবাদিক’ সেজে বসা মানুষদের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। মানসীর অভিযোগ, ভিউজের লোভে যা খুশি রসালো হেডলাইন লিখে শেষে একটি ‘প্রশ্নবোধক চিহ্ন’ (?) জুড়ে দেওয়া হচ্ছে, যাতে পরে দায় এড়ানো যায়।

‘বিশ্বরূপ আমার দাদা-ভাইয়ের মতো, কিসের সম্পর্কের গুঞ্জন?’:

মানসীর কথায়, ‘আমার গৃহপ্রবেশের ইন্টারভিউতে আপনারা জেনেছিলেন যে বিশ্ব আমার পাড়ায় থাকে। কেবল একই পাড়ায় থাকে বলে আপনারা আমার সঙ্গে ওকে জুড়ে দিলেন! কিসের সম্পর্কের গুঞ্জন? বিশ্ব আমার খুব ভালো বন্ধু, দাদা-ভাইয়ের মতো। আমাদের দাদা-ভাই ও বন্ধুত্বের সম্পর্ক সারা জীবন থাকবে। না জেনে একটা ভিত্তিহীন কথা লেখার আগে একবারও ভাবেন না? বাড়িতে আমার দুটো বাচ্চা আছে, তারা বড় হচ্ছে— তারাও তো এই হেডলাইনগুলোর শিকার হচ্ছে, এর দায় কে নেবে?’

আইনি পদক্ষেপ ও মুখ্যমন্ত্রী সহ তারকা রাজনীতিকদের কাছে আর্জি:

এই ভিত্তিহীন ও মানহানিকর প্রচারের বিরুদ্ধে ইতিমধ্যেই আইনি পদক্ষেপ (Legal Action) নিয়েছেন বলে জানিয়েছেন মানসী সেনগুপ্ত। পাশাপাশি এই ভুয়ো খবরের ট্রেন্ড বন্ধ করতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উপ-মুখ্য়মন্ত্রী অগ্নিমিত্রা পাল-সহ বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় এবং বিধায়ক রুদ্রনীল ঘোষ-এর কাছেও বিশেষ অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী।

তাঁর আর্জি, ট্রোলিং মেনে নেওয়া গেলেও যাঁরা ইচ্ছাকৃতভাবে ভুয়ো খবর ছড়িয়ে শিল্পীদের ও তাঁদের পরিবারকে হেনস্থা করছেন, তাঁদের বিরুদ্ধে যেন কঠোর পদক্ষেপ নেওয়া হয়।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks