বিগত দিনে মানসী সেনগুপ্তকে নিয়ে একটি খবর ভাইরাল। অনলাইনে একাধিক পোস্ট ও রিপোর্টে দাবি করা হয়েছে যে, দুই সন্তানের মা, ডিভোর্সি মানসী নাকি ‘তারে ধরি ধরি মনে করি’-র নায়ক বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লিভ ইন করছেন। প্রসঙ্গত, নতুন বাড়ি করার পর, বিশ্বরূপের প্রতিবেশী তিনি। শুধু তাই নয়, এমনটাও শোনা যাচ্ছে যে, বিশ্বরূপের সঙ্গে এমন খবর রটায় নাকি তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকও ছাড়ছেন।

বিতর্ক বাড়তেই পোস্ট এল মানসীর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ থেকে। যেখানে সরাসরি কোনোরকম বিতর্কের উল্লেখ না করলেও, তাঁর নামে ভুয়ো খবর ছড়ানোর বিরুদ্ধে দিয়েছেন কড়া বার্তা।
মানসী লেখেন, ‘বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার সম্পর্কে মিথ্যা, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদ প্রচারের আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে, আমার সম্পর্কে কোনো ভিত্তিহীন তথ্য, গুজব বা যাচাইহীন সংবাদ ছড়ানো বা শেয়ার করা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এই বিষয়ে আমরা ইতিমধ্যে সাইবার ক্রাইম বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি এবং এসব ঘটনার প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করছি।’
‘আমার সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে কেউ যদি মিথ্যা তথ্য তৈরি, প্রকাশ বা প্রচারের সঙ্গে জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাক-স্বাধীনতা মানেই ভুল তথ্য ছড়ানো, অন্যকে হেয় করা বা কারো সুনাম নষ্ট করার অধিকার দেওয়া নয়। আইন ও বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। আমি সবার কাছে আন্তরিক অনুরোধ জানাব, যে কোনো তথ্য বিশ্বাস করার বা শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করে নিন। এটি একটি আনুষ্ঠানিক সতর্কবার্তা। যারা এর জন্য দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’, আরও লেখেন মানসী তাঁর পোস্টে।
জি বাংলার ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করছেন বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় এবং নেতিবাচক চরিত্রে রয়েছেন মানসী সেনগুপ্ত। এর আগেও ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কে জড়িয়েছেন মানসী। খবর ছিল, স্বামী অভিজিৎ ঘোষের সঙ্গে বনিবনা নেই তাঁর। এমনকী, অভিনেত্রীকে বেশির ভাগ সময় বাপের বাড়িতে ও বোনেদের সঙ্গেই দেখা যেত বেশি। তাই দ্বিতীয়বার সন্তানসম্ভবা হওয়ার খবরে রটে কুৎসা। এমনকী, সন্তানের পিতৃপরিচয় নিয়েও উঠতে থাকে প্রশ্ন।
{{/usCountry}}জি বাংলার ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করছেন বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় এবং নেতিবাচক চরিত্রে রয়েছেন মানসী সেনগুপ্ত। এর আগেও ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কে জড়িয়েছেন মানসী। খবর ছিল, স্বামী অভিজিৎ ঘোষের সঙ্গে বনিবনা নেই তাঁর। এমনকী, অভিনেত্রীকে বেশির ভাগ সময় বাপের বাড়িতে ও বোনেদের সঙ্গেই দেখা যেত বেশি। তাই দ্বিতীয়বার সন্তানসম্ভবা হওয়ার খবরে রটে কুৎসা। এমনকী, সন্তানের পিতৃপরিচয় নিয়েও উঠতে থাকে প্রশ্ন।
{{/usCountry}}পরবর্তীতে মানসী জানান, তিনি ও তাঁর স্বামী তাঁদের সম্পর্ককে দ্বিতীয় সুযোগ দিতে চেয়েছেন। আর তারপরই দ্বিতীয় বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত। যদিও ছেলে হওয়ার এক বছরের মধ্যে আইনিভাবে আলাদা হয়েছেন। তবে দুই সন্তানকে যৌথভাবে বড় করার ঘোষণা করেছেন।