ব্যক্তিগত জীবন ও একাধিক বিবাহবিচ্ছেদ নিয়ে অতীতে কম জলঘোলা হয়নি টলিউড মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (বুম্বাদা)-র জীবনে। প্রথম স্ত্রী দেবশ্রী রায় এবং দ্বিতীয় স্ত্রী অপর্ণা গুহঠাকুরতার সঙ্গে বিচ্ছেদের পর ২০০২ সালে অভিনেত্রী অর্পিতা পাল-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিগত দুই দশক ধরে এই তারকা দম্পতির সমীকরণ নিয়ে নানা গুঞ্জন রটলেও পরস্পরের হাত শক্ত করে ধরে রেখেছেন তাঁরা।

ছেলে মিশুক (তৃষাণজিৎ)-কে ঘিরে অর্পিতা-প্রসেনজিতের জগত। সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্পিতাকে নিয়ে আবেগঘন মন্তব্য করলেন প্রসেনজিৎ। আনন্দবাজার ডট কমের একটি বিশেষ আড্ডায় নিজের দাম্পত্য জীবন ও স্ত্রী অর্পিতা চট্টোপাধ্যায়ের প্রতি নিজের গভীর অনুভূতির কথা শেয়ার করে নেন অভিনেতা।
‘অর্পিতাকে সম্মান করি, ও সহ্য করে থেকে গেছে’
আড্ডার মাঝে নিজের অতীতের বৈবাহিক টানাপোড়েনের কথা স্মরণ করে প্রসেনজিৎ খোলাখুলি স্বীকার করেন যে, তাঁর জীবনযাত্রাকে সহ্য করে এতদিন পাশে টিকে থাকা কোনো সহজ কাজ ছিল না।
প্রসেনজিৎ বলেন, ‘অর্পিতা চট্টোপাধ্যায়, মানে আমার স্ত্রী— ওকে রেসপেক্ট (সম্মান) করি একটা জায়গায় যে, ও সহ্য করে এতদিন আমার সঙ্গে আছে। কারণ অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, ও এখনও যায়নি! ও সহ্য করেছে। আই লাভ হার অ্যান্ড আই রেসপেক্ট হার। আর ও খুব ভালো একজন অভিনেত্রীও বটে।’
ব্যক্তিগত জীবনের ভাঙাগড়ার ইতিহাস:
{{/usCountry}}ব্যক্তিগত জীবনের ভাঙাগড়ার ইতিহাস:
{{/usCountry}}প্রসেনজিতের ব্যক্তিগত জীবনের চড়াই-উতরাই টলিউড নেটপাড়ায় বহু চর্চিত বিষয়। ১৯৯২ সালে অভিনেত্রী তথা ছেলেবেলার বন্ধু দেবশ্রী রায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও তিন বছরের মধ্যে সেই বিয়ে ভেঙে যায়। এরপর অপর্ণা গুহঠাকুরতার সঙ্গে তাঁর দ্বিতীয় বিবাহও স্থায়িত্ব পায়নি। অপর্ণার সঙ্গে প্রসেনজিতের এক কন্যাসন্তান রয়েছে, যার নাম প্রেরণা। বিদেশে থাকেন প্রসেনজিৎ-এর প্রাক্তন স্ত্রী-কন্যা। প্রেরণা একজন আইনজীবী। মেয়ের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই, অতীতে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন অভিনেতা।
প্রসেনজিতের এমন সতস্ফূর্ত এবং কৌতুকপূর্ণ স্বীকারোক্তি সামাজিক মাধ্যমে নেটিজেন ও অনুরাগী মহলকে বেশ সাড়া ফেলে দিয়েছে।