...
...
Next Story

Mithun Chakraborty Son: সমকামী আন্দোলন নিয়ে সরব,অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও ঝোঁক! মিঠুনের মেজো ছেলেকে চেনেন?

Mithun Chakraborty Son: অভিনয় তাঁর রক্তে। বাবা-মা'র দেখানো পথে হেঁটেই অভিনয়ের জগতে পা রাখেন মিঠুন-পুত্র উষ্মে। মার্কিন মুলুকের বাসিন্দা তিনি।

Published on: May 15, 2026, 09:30:52 IST
Advertisement

বাংলা তথা বাঙালির গর্ব মিঠুন চক্রবর্তী। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও কম কাটাছেঁড়া হয়নি গত কয়েক দশকে। তাঁর প্রেম-পরকীয়া-দাম্পত্য নিয়ে কৌতুহল আজও অটুট বাঙালির মনে। মিঠুন চক্রবর্তী ও যোগিতা বালির চার সন্তান। তিন পুত্র সন্তানের বাবা মিঠুন, যদিও তাঁর সবচেয়ে আদুরে মেয়ে (দত্তক কন্যা) দিশানী।

সমকামী আন্দোলন নিয়ে সরব,অভিনয়ের পাশাপাশি দক্ষ পরিচলক! মিঠুনের মেজো ছেলেকে চেনেন?
সমকামী আন্দোলন নিয়ে সরব,অভিনয়ের পাশাপাশি দক্ষ পরিচলক! মিঠুনের মেজো ছেলেকে চেনেন?

মিঠুনের পদচিহ্ন অনুসরণ করে অভিনয়ের দুনিয়ায় পা রেখেছিলেন তাঁর বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী (মিমো), পরবর্তীতে ছোট ছেলে নমশিও অভিনয় করছেন। আসন্ন ছবি আখরি সওয়ালের প্রচারে ছোট ছেলের হাত ধরে কলকাতার মিডিয়ার মুখোমুখিও হন মিঠুন। কিন্তু জানেন কি মিঠুনের আরও এক পুত্র রয়েছে, উষ্মে চক্রবর্তী। মিঠুন ও যোগিতা বালির মেজো ছেলে।

উষ্মেকে নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলতে শোনা যায় না মিঠুনকে। একবার মহাগুরু জানিয়েছিলেন, মেজো ছেলে মার্কিন মুলুকনিবাসী, এবং সেই দেশেই পাকাপাকিভাবে থাকবার প্ল্যানিং রয়েছে তাঁর।

তাঁর বহুচর্চিত শর্ট ফিল্ম ‘গে এশিয়ান, ইমিগ্র্য়ান্ট’-এর প্রেক্ষাপট আমেরিকায় বসবাসকারীদের জন্য গে এবং এশীয় পরিচয়ের দ্বিমুখী সংকট। এই ছবিতে সমকামী প্রোটাগনিস্ট রবির চরিত্রে অভিনয়ও করেছেন উষ্মে।

উষ্মের বিনোদন জগতের সফর শুরু হয় অভিনেতা হিসেবে। ২০০৮ সালে ‘ফির কভি’ (Phir Kabhi) ছবিতে তিনি প্রথম অভিনয় করেন। মজার বিষয় হলো, এই ছবিতে তিনি তাঁর বাবা মিঠুন চক্রবর্তীর তরুণ বয়সের চরিত্রে (Younger version) অভিনয় করেছিলেন।

পরিচালক হিসেবে অভিষেক (২০১০):

অভিনয় দিয়ে শুরু করলেও উষ্মের ঝোঁক ছিল নির্মাণের দিকে। ২০১০ সালে তাঁর নিজের লেখা, প্রযোজিত এবং পরিচালিত ছবি ‘লাইফ, সামহয়্যার’ (Life, Somewhere) মুক্তি পায়। এই ছবিটি আন্তর্জাতিক স্তরে নজর কাড়ে এবং ২০১১ সালে কানাডা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে মর্যাদাপূর্ণ ‘রয়্যাল রিল অ্যাওয়ার্ড’ (Royal Reel Award) জয় করে।

‘লাকি ম্যান’ (২০১৩):

২০১৩ সালে তাঁর দ্বিতীয় পরিচালিত ছবি ‘লাকি ম্যান’ (Lucky Man) মুক্তি পায়। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন মারাঠি ও হিন্দি ছবির দাপুটে অভিনেত্রী অমৃতা সুভাষ।

২০১৭ সালে উষ্মে একটি স্বল্পদৈর্ঘ্য ছবি নির্মাণ করেন যার নাম ‘হোলি স্মোক!’ (Holy Smoke!)। এই ছবির বিশেষত্ব হলো, এখানে উষ্মের তিন ভাই-বোন— মিমো (মহাক্ষয়), নামাশি এবং দিশানি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ভিমিও’ (Vimeo)-তে মুক্তি পেয়েছিল।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe