...
...
Next Story

Ranveer Allahbadia Girlfriend: পডকাস্টের রাজা ‘ক্লিন বোল্ড’! মাসাই মারার জঙ্গলে প্রেমে ডুব, রণবীরের প্রেমিকাকে চিনুন

জনপ্রিয় পডকাস্টার এবং ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়া (Ranveer Allahbadia), যিনি নেটপাড়ায় ‘বিয়ারবাইসেপস’ (BeerBiceps) নামেই বেশি পরিচিত, অবশেষে প্রকাশ্যে আনলেন তাঁর প্রেমিকা জুহি ভাট-কে।

Published on: Apr 29, 2026, 09:45:21 IST
Advertisement

গত বছর ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ তাঁর মন্তব্য ঘিরে বিস্তর বিতর্ক হয়েছিল। কিন্তু ২০২৬-এর শুরুতে বিতর্কের মেঘ সরিয়ে রণবীর আল্লাহবাদিয়ার জীবনে এখন রোম্যান্সের রোদ্দুর। কেনিয়ার মাসাই মারা ন্যাশনাল পার্কে সূর্যাস্তের প্রেক্ষাপটে দাঁড়িয়ে রণবীর সগর্বে নিজের প্রেমিকার পরিচয় দিলেন গোটা বিশ্বের কাছে। সোশ্যাল মিডিয়ায় জুহির সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে তিনি লিখলেন, “সূর্য, চাঁদ, তারা এবং তার মাঝের সবকিছু... এমন কারোর দেখা পেয়েছেন যার আলো পৃথিবীর সব নেতিবাচকতা পুড়িয়ে দিতে পারে? আমি পেয়েছি।”

মাসাই মারার জঙ্গলে প্রেমে বিভোর, ‘পডকাস্টের রাজা’ রণবীরের প্রেমিকা জুহিকে চিনুন
মাসাই মারার জঙ্গলে প্রেমে বিভোর, ‘পডকাস্টের রাজা’ রণবীরের প্রেমিকা জুহিকে চিনুন

কে এই জুহি ভাট?

রণবীরের এই ‘হার্ড লঞ্চ’-এর পরেই নেটপাড়ায় হুলুস্থুল। কে এই জুহি? পর্দার পরিচিত মুখ না কি বাইরের কেউ? উত্তর মিলল দ্রুত।

পেশাগত পরিচয়: জুহি আদতে মুম্বইয়ের বিনোদন জগতের পরিচিত মুখ। ‘তুম সে না হো পায়েগা’ এবং ‘ভয়: দ্য গৌরব তিওয়ারি মিস্ট্রি’-র মতো জনপ্রিয় টেলিভিশন শো-তে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছে।

লাইফস্টাইল: দেরাদুনের মেয়ে জুহি এখন পুরোদস্তুর মুম্বইয়ের বাসিন্দা। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা প্রায় পাঁচ লক্ষ। তিনি কেবল একজন অভিনেত্রীই নন, একাধারে ফিটনেস উৎসাহী, পিল্লাইটিস ও সার্ফিংয়ে পারদর্শী।

ব্র্যান্ড ফেস: একজন প্রভাবশালী কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ওপো (OPPO), স্কেচার্স (Skechers)-এর মতো নামী ব্র্যান্ডের সঙ্গে নিয়মিত কাজ করেন তিনি।

তাঁদের প্রেম নিয়ে কানাঘুষো অনেকদিন ধরেই চলছিল। বিশেষ করে আইপিএল-এর ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যখন এমআই বনাম আরসিবি লড়াই চলছিল, তখন গ্যালারিতে রণবীরের পাশে দেখা গিয়েছিল জুহিকে। এক অনুরাগী যখন রণবীরকে ছবির জন্য অনুরোধ করেন, তখন রণবীর সপাটে বলেছিলেন, ‘ভাই, এখন প্রেমিকার সঙ্গে আছি, এখন নয়!’ সেই ভিডিও ভাইরাল হতেই জুহির নাম সামনে আসে। কেনিয়ার এই জঙ্গল সাফারি যেন সেই জল্পনাতেই চূড়ান্ত সিলমোহর দিল।

বলিপাড়ার শুভেচ্ছা:

রণবীরের এই পোস্টে লাইকের বন্যা বয়ে গিয়েছে। সাত লক্ষেরও বেশি মানুষ এই পোস্ট পছন্দ করেছেন। ফারহা খান থেকে শুরু করে ওরি (Orry)— সকলেই নতুন এই জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন। নেটিজেনদের একাংশের মতে, রণবীরের পডকাস্টে এবার হয়তো সবথেকে বড় সেলিব্রিটি গেস্ট হিসেবে দেখা যাবে জুহিকেই।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe