'পঞ্চায়েত' (Panchayat) সিরিজ খ্যাত জনপ্রিয় অভিনেতা আসিফ খান (Aasif Khan) ইদানীং 'বিগ বস ২০' (Bigg Boss 20)-এর ঘরে খবরের শিরোনামে রয়েছেন, তবে ইতিবাচক কোনো কারণে নয়! গত 'উইকেন্ড কা ওয়ার'-এ হোস্ট সলমন খানের কাছে ‘বদমেজাজি’ বলে কড়া ধমক খাওয়ার পরেও শুধরাননি আসিফ। এবার পুরুষত্ব এবং গোঁফ নিয়ে তাঁর এক বিতর্কিত মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েছে নেটপাড়া!

ক্যাপ্টেন্সি টাস্কে গোঁফ বিতর্ক ও পুরুষত্বের পাঠ!
সম্প্রতি 'বিগ বস'-এর ঘরে ক্যাপ্টেন্সি টাস্ক চলাকালীন প্রতিযোগী গুল্লু যখন ইয়াং ডিএসএ-কে ক্যাপ্টেন্সি থেকে বাদ দিতে যান, তখন তিনি ইয়াং-এর বিরুদ্ধে অভিযোগ তোলেন যে তিনি নিজের টিমের সবার গোঁফের স্টাইল নিজের মতো করিয়ে নিচ্ছেন।
এই কথার জবাবে আসিফ খান নিজের রাজস্থানি সংস্কৃতির অজুহাত দিয়ে বলে বসেন, ‘আমরা রাজস্থান থেকে এসেছি। এই গোঁফ আমাদের পরিচয়, আর যাদের গোঁফ নেই, তাদের আমরা পুরুষ মানুষ বলে গণ্যই করি না! তাই দাড়ি-গোঁফ এমনই রাখা হয়।’
সলমন খানকে অপমান? সোচ্চার সহ-প্রতিযোগীরা!
{{/usCountry}}সলমন খানকে অপমান? সোচ্চার সহ-প্রতিযোগীরা!
{{/usCountry}}আসিফের এই কথা শোনামাত্রই ফুঁসে ওঠেন ঘরের অন্যান্য সদস্যরা। গুল্লু ও আমান গান্ধী সরাসরি আসিফকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, সমাজের বহু মানুষের গোঁফ থাকে না, এমনকি যার শো-তে (সলমান খন) আসিফ এসেছেন, তাঁর নিজেরও নিয়মিত গোঁফ থাকে না!
অভিনেত্রী মাহী ভিজ আসিফের এমন মনোভাবকে ‘অসুস্থ মানসিকতা’ আখ্যা দিয়ে বলেন, ‘উনি বলছেন আসল পুরুষ নাকি এরকম হয়! আসল পুরুষ কখনো এরকম হিংসুটে আর উগ্র হয় না, আসল পুরুষ পুরো পরিবার ও ঘরকে একসঙ্গে ধরে রাখে।’
সোশ্যাল মিডিয়ায় ধেয়ে আসছে কটাক্ষ:
আসিফের এই মন্তব্য প্রকাশ্যে আসার পর নেটপাড়ায় তীব্র ট্রোলিং শুরু হয়েছে। নেটিজেনদের একাংশের মতে, আসিফ পরোক্ষভাবে শো-এর সঞ্চালক সালমান খানকেই কটু কথা শুনিয়েছেন! অনেকেই কমেন্টে লিখেছেন, 'যে সালমান খানের শো-তে এসেছিস, তাঁর নিজেরই তো গোঁফ নেই! আবার আগামী উইকেন্ড কা ওয়ার-এ ক্লাসে লাল হতে হবে আসিফকে।'
বর্তমানে ইয়াং ডিএসএ ও এশা রিকি এই সপ্তাহের এলিমিনেশনের জন্য মনোনীত হয়েছেন। তবে আসিফের এই পুরুষতান্ত্রিক মন্তব্য আগামী পর্বে বড়সড় ঝড়ের ইঙ্গিত দিচ্ছে!