খবর আগেই ছিল। অবশেষে অভিনেত্রী মিমি চক্রবর্তী নিজেই তাতে দিলেন সিলমোহর। ‘কাটমুণ্ডু’-র পর রাজ চক্রবর্তীর সঙ্গে ১২ বছর পর করছেন কাজ। যাতে মন্তব্য করতে দেখা গেল শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেও।

তাণ্ডব ছবির ক্ল্যাপস্টিক নিয়ে ছবি শেয়ার করলেন মিমি। সবুজ রঙের কুর্তায় দেখা গেল তাঁকে। ক্ল্যাপস্টিকের ফাঁক থেকে শুধু চোখদুটোই দেখা যাচ্ছে। সঙ্গে মোটা ভ্রু। ক্যাপশনে বেশি শব্দ খরচ করেননি মিমি। শুধু লেখা ‘#Tandav’। আর শুভশ্রী এই ছবিতে মন্তব্য করলেন, ‘সুপার হ্যাপি’!
টলিউডের একসময়ের আলোচিত লাভ ট্রায়াঙ্গেল ছিল পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তী, অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়-এর সম্পর্ক। রাজের পরিচালনায় একসময় 'বোঝে না সে বোঝে না', 'প্রলয়', 'যোদ্ধা'র মতো একের পর এক হিট ছবিতে কাজ করেছিলেন মিমি। এমনকী, তাঁদের শেষ ছবি কাটমুণ্ডু মুক্তির সময়ও তাঁদের মধ্যে ছিল গভীর প্রেম।
এরপর ২০১৬ সাল থেকে রাজের সঙ্গে শুভশ্রীর সম্পর্ক শুরু হয়। ২০১৮ সালে রাজ-শুভশ্রী ১১ মে বাওয়ালি রাজবাড়িতে বিয়ে করেন। একদম শুরুর দিকে মিমি-রাজ-শুভশ্রীকে নিয়ে বেশ তিক্ততা ছড়িয়েছিল। তবে সেসবে জল ঢেলে রাজ-শুভশ্রীর বিয়ের পর শুভেচ্ছা আসে মিমির তরফে। এমনকী, তাঁদের দুই সন্তান ইউভান আর ইয়ালিনির জন্মের পর ‘মাসি’ উপহারও পাঠিয়েছিলেন।
{{/usCountry}}এরপর ২০১৬ সাল থেকে রাজের সঙ্গে শুভশ্রীর সম্পর্ক শুরু হয়। ২০১৮ সালে রাজ-শুভশ্রী ১১ মে বাওয়ালি রাজবাড়িতে বিয়ে করেন। একদম শুরুর দিকে মিমি-রাজ-শুভশ্রীকে নিয়ে বেশ তিক্ততা ছড়িয়েছিল। তবে সেসবে জল ঢেলে রাজ-শুভশ্রীর বিয়ের পর শুভেচ্ছা আসে মিমির তরফে। এমনকী, তাঁদের দুই সন্তান ইউভান আর ইয়ালিনির জন্মের পর ‘মাসি’ উপহারও পাঠিয়েছিলেন।
{{/usCountry}}খবর, ফের একবার থ্রিলার ঘরণার ছবিতে দেখা যাবে মিমিকে। বেশ অ্যাকশন অবতারে। কুইন্স, ডাইনি-র মতো সিনেমা দিয়ে অভিনেত্রী আগেও প্রমাণ করেছেন যে ঘরনার ছবিতে তিনি অতুলনীয়। যদিও তাণ্ডব নিয়ে এখনো বেশি তথ্য সামনে আসেনি।