‘কুইন’-এরপর ফের মুখোমুখি মিমি-অর্ণ, ‘তাণ্ডব’ করবেন আর কোন অভিনেতা?
কিছু মাস আগেই কুইন সিরিজে একসঙ্গে অভিনয় করতে দেখা দিয়েছিল মিমি চক্রবর্তী এবং অর্ণ মুখোপাধ্যায়কে। এই সিরিজে সম্মুখে সমর না হলেও নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা। তবে এবার একেবারে সামনাসামনি যুদ্ধ লাগবে চলেছে মিমি ও অর্ণর মধ্যে।
কিছু মাস আগেই ‘কুইন’ সিরিজে একসঙ্গে অভিনয় করতে দেখা দিয়েছিল মিমি চক্রবর্তী এবং অর্ণ মুখোপাধ্যায়কে। এই সিরিজে সম্মুখে সমর না হলেও নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা। তবে এবার একেবারে সামনাসামনি যুদ্ধ লাগবে চলেছে মিমি ও অর্ণর মধ্যে।
‘কুইন’-এরপর ফের মুখোমুখি মিমি-অর্ণ
ছবির নাম ‘তান্ডব’। প্রায় ১২ বছর পর রাজ চক্রবর্তীর প্রযোজনায় অভিনয় করতে চলেছেন মিমি চক্রবর্তী। পরিচালনায় অয়ন চক্রবর্তী। প্রতিবারের মতো এবারেও এক লড়াকু মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মিমি চক্রবর্তীকে। এই সিনেমাতেই এবার সামনাসামনি অভিনয় করবেন মিমি ও অর্ণ।
তবে এখানেই শেষ নয়। এই সিনেমায় মুখ্য নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন রজতাভ দত্ত। এক কথায় ভিলেন চরিত্রে অভিনয় করবেন তিনি। খুব সম্প্রতি শুরু হয়ে গিয়েছে এই ছবির শুটিং, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় মিমি চক্রবর্তীকে।
একসময় রাজ চক্রবর্তীর সঙ্গে ভালোবাসার সম্পর্কে ছিলেন মিমি চক্রবর্তী তাই খুব স্বাভাবিকভাবেই ১২ বছর পর এমন একটি রিইউনিয়ন চোখে পড়ার মতো। একদিকে দেব শুভশ্রী, অন্যদিকে রাজ মিমি, টলিউড জুড়ে এখন শুধুই প্রাক্তনের মিলনের পালা।
প্রসঙ্গত, রাজ চক্রবর্তীর শুভশ্রীর সঙ্গে সম্পর্ক শুরু হওয়ার পর মিমির সঙ্গে দূরত্ব তৈরি হয়ে যায়। যদিও গতবছর শুভশ্রীর একটি ভিডিও থেকে বোঝা যায়, পুরনো বন্ধুত্ব আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। এবার রাজের প্রযোজনায় মিমির অভিনয় যে সমস্ত সম্পর্ককে আবার নতুন করে সজীব করে তুলছে তা বলাই বাহুল্য।
Home/Entertainment/‘কুইন’-এরপর ফের মুখোমুখি মিমি-অর্ণ, ‘তাণ্ডব’ করবেন আর কোন অভিনেতা?